পিল অফ মাস্কের সঙ্গে পরিচিত কম বেশি সবাই। কিন্তু পিল অফ নেইলপলিশ সৌন্দর্য বিশ্বের একদম নতুন সংযোজন। একদম আনকোরা এ ফর্মুলায় তৈরি নেইলপলিশগুলো একটানেই উঠে আসবে নখ থেকে। আলাদা কোনো নেইলপলিশ রিমুভার ব্যবহার করার ঝক্কি থাকবে না। ফলে নখও বেঁচে যাবে ক্ষতিকর কেমিক্যালের ছোঁয়া থেকে। এছাড়া রিমুভার দিয়ে নেইলপলিশ ওঠানোর পরও নখে অনেক সময় রঙের ছাপ রয়ে যায়, থেকে যায় ক্ষুদ্র গ্লিটারি পার্টিকেল। কিন্তু এ পিল অফ নেইলপলিশগুলো ব্যবহারে সে ঝামেলাও থাকছে না একদমই। বরং যারা নেইলপলিশ পরতে পছন্দ করেন তাদের জন্য আরও সহজ এবং সুবিধাজনক হয়ে যাবে পুরো প্রক্রিয়া। সহজেই পাল্টে নেয়া যাবে নখের রঙ। রাখা যাবে রঙহীনও। যখন ইচ্ছা তখন। মেগা মেটালিক থেকে ঝলমলে গ্লিটার আর ব্রাইট ম্যাট এর মত নানা রঙ আর ফর্মুলার পিল অফ নেইলপলিশ পেয়ে যাবেন বাজারে। ব্র্যান্ডভেদে সুগন্ধীরও ব্যবহারও হয়েছে কোন কোনটায়। তো কোনটা একদমই সুগন্ধীমুক্ত, টক্সিন ফ্রি, সুপার সলভেন্ট বেসড টেকনোলজিতে তৈরি। তাই কালারবার, বাটারলন্ডন এর মত নেইল ব্র্যান্ডগুলোর পিল অফ নেইলপলিশ ট্রাই করে দেখতে পারেন আপনিও।
Related Projects
বিমানবালা নাকি স্বর্ণ পাচারকারী? উত্তর নিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘ক্রু’
- April 2, 2024
আকাশপথে এয়ারহোস্টেস বা বিমানবালাদের কঠিন জীবনের কথা উঠে এসেছে এ সিনেমায়
সুপারডার্ট চার্জ নিয়ে বাংলাদেশে রিয়েলমি ৭ সিরিজ
- October 13, 2020
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ১২ অক্টোবর,…
২০২৪ সালের প্রথম প্রান্তিকে বৈশ্বিক মার্কেট শেয়ারে ইনফিনিক্সের প্রবৃদ্ধি
- July 2, 2024
তরুণদের প্রিয় ট্রেন্ডি প্রযুক্তি ব্র্যান্ড…

