বাংলা নববর্ষ ১৪৩৩-কে ঐতিহ্য ও উৎসবের আমেজে বরণ করে নিতে জাঁকজমকপূর্ণ উদযাপনের প্রস্তুতি রাজধানীর অন্যতম অভিজাত হোটেল ‘গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকার’। পহেলা বৈশাখের এই আনন্দকে দ্বিগুণ করতে হোটেলের নিজস্ব রেস্তোরাঁ ‘গোল্ডেন ডাইন’-এ আয়োজন করা হয়েছে বিশেষ ‘বাঙালিয়ানা’ থিমে বুফে ডিনার।
শেফদের পরম যত্নে তৈরি খাঁটি বাংলাদেশি ঐতিহ্যবাহী সব খাবারের সমাহারে অতিথিরা পাবেন শেকড়ের স্বাদ। পহেলা বৈশাখের এই আনন্দ আয়োজনে বাড়তি রোমাঞ্চ যোগ করতে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা নিয়ে এসেছে আকর্ষণীয় ‘ডাইন অ্যান্ড ফ্লাই’ ক্যাম্পেইন। এই বিশেষ বুফে ডিনারে অংশ নেওয়া প্রত্যেক অতিথি স্বয়ংক্রিয়ভাবেই একটি গ্র্যান্ড র্যাফেল ড্র-তে অন্তর্ভুক্ত হবেন। যার মাধ্যমে বিজয়ী এক ভাগ্যবান দম্পতি পাবেন ঢাকা – কক্সবাজার – ঢাকা রুটের রিটার্ন এয়ার টিকিট। স্পেশাল বুফে ডিনারের মূল্য রাখা হয়েছে ৩৬৯৯ টাকা। নির্বাচিত ব্যাংক কার্ডে থাকছে (বোগো) অফার এবং পাঁচ বছর বয়সী বাচ্চারা পাবে তাদের বাবা-মায়ের সাথে ফ্রী বুফে।
হোটেলের মার্কেটিং এন্ড কমিউনিকেশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব সাজ্জাদ হোসেইন জানান “পহেলা বৈশাখ মানেই নতুন শুরু, আমাদের সংস্কৃতি এবং প্রিয়জনদের সাথে নতুন স্মৃতি জমানোর উৎসব। এবার আমাদের আয়োজনটিকে আমরা আরও এক ধাপ উঁচুতে নিয়ে যেতে চেয়েছি। তাই রসনাবিলাসের চমৎকার বাঙালিয়ানা স্বাদের সাথে আমরা যুক্ত করেছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ঘুরে আসার এক দারুণ সুযোগ।”
পহেলা বৈশাখের এই বিশেষ বুফে ডিনারের জন্য বুকিং শুরু হয়ে গেছে। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৭৮৭৬৭৯০৯০

