skip to Main Content

পোর্টফোলিও I কে ক্র্যাফট

কে ক্র্যাফট দেশের ফ্যাশন ভুবনে অন্যতম শীর্ষ ও জনপ্রিয় প্রতিষ্ঠান। নব্বইয়ের দশকে অনেকটা শখের বশে শাহনাজ খান ও খালিদ মাহমুদ খান দম্পতির হাত ধরে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। তবে দিনে দিনে এর সৃজনচর্চাই একে তুলে এনেছে খ্যাতির শীর্ষে। ক্রেতা ও শুভানুধ্যায়ীদের চাহিদা সামনে রেখে ঐতিহ্য, ঋতু আর উৎসবভিত্তিক পোশাক প্রতিষ্ঠানটিকে স্বতন্ত্র করে তুলেছে। দেশের তাঁতজাত বস্ত্রের ট্র্যাডিশনাল সূচিকর্মকে আধুনিকভাবে উপস্থাপনের জন্য কে ক্র্যাফট ডিজাইন স্টুডিও কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। দেশের প্রধান প্রতিটি তাঁত অঞ্চলে এবং প্রায় প্রতিটি কারুশিল্প এলাকায় কর্মী বাহিনীর অক্লান্ত পরিশ্রম, ডিজাইন স্টুডিওর মেধা, মনন এবং ক্রেতাদের ভালোবাসা ও সমর্থনে কে ক্র্যাফট ৩০ বছরের বেশি সময় ধরে এগিয়ে চলেছে। ব্র্যান্ডটির প্রোডাক্ট লাইনে রয়েছে শাড়ি, রেগুলার কুর্তি, সালোয়ার-কামিজ, টপস, স্কার্ট, টিউনিক, কটি, পাঞ্জাবি, শার্ট, পোলো শার্ট, প্যান্ট, টি-শার্ট ও শিশুদের জন্য বিভিন্ন পোশাক। এ ছাড়া নানা ধরনের হোম ডেকর, অ্যাকসেসরিজ, জুয়েলারি এবং অন্যান্য লাইফস্টাইল আইটেম। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও কুমিল্লায় কে ক্র্যাফটের ১৬টি শাখা রয়েছে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশ থেকে এই ব্র্যান্ডের পণ্য কেনার সুযোগ রয়েছে অনলাইন শপ kaykraft.com এ। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও পছন্দের পোশাক অর্ডার করা যায়।

ফেসবুক: kaykraft.com.bd
ওয়েবসাইট: www.kaykraft.com
আউটলেট: www.kaykraft.com/store-location
ইনস্টাগ্রাম: kaykraftbd
ইউটিউব: c/KayKraftBD
কেয়ার লাইন: 01922117421

মডেল: ফাবলিহা, ইলা, সিয়াম সরকার, অ্যাঞ্জেলা, রেজওয়ান, অন্তু, অর্কিড ও জিদনি
ছবি: জিয়া উদ্দীন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top