skip to Main Content

পোর্টফোলিও I ক্লোদেন

২০২১ সালে যাত্রা শুরু করা ক্লোদেন আজ দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটি আত্মপ্রত্যয়ী ও স্বপ্নবাজ নাম। আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ে ব্র্যান্ডটি বিশ্বাস করে, পোশাক শুধু পরিধেয় নয়, এটি একজন মানুষের পরিচয়ের প্রতিফলন। ২০ থেকে ৪৫ বছর বয়সী ফ্যাশন-সচেতন ক্রেতাদের বিশেষভাবে গুরুত্ব দিয়ে ক্লোদেন গড়ে তুলেছে প্রোডাক্ট লাইন-আপ। তবে বয়স কোনো সীমা নয়—এই দর্শন সামনে রেখে সব বয়সী মানুষের জন্যই স্টাইলিশ ও আরামদায়ক পোশাক উপস্থাপন করছে ব্র্যান্ডটি। এথনিক, মডার্ন, ওয়েস্টার্ন ও ফিউশন—সব ধরনের ফ্যাশনের সমন্বয়ে ক্লোদেন তৈরি করছে এমন একটি কালেকশন; যেখানে প্রতিটি পোশাক সময়ের ভাষা ও ব্যক্তিত্বের গল্প বলে। সিগনেচার, প্রিমিয়াম ও রেগুলার—এই তিন স্বতন্ত্র ক্যাটাগরিতে সাজানো ক্লোদেনের পণ্যসম্ভার, যা ক্রেতাদের দেয় পছন্দের স্বাধীনতা ও মানের নিশ্চয়তা।
বিশেষ করে এবারের ঈদ কালেকশন এই ব্র্যান্ডকে দিয়েছে নতুন মাত্রা। ট্রেন্ডি ডিজাইন, ইউনিক কাট ও আধুনিক রঙের ব্যবহারে কালেকশনটি হয়ে উঠেছে উৎসবের জন্য নিখুঁত নির্বাচন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা ক্লোদেন বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটি ইতিবাচক ও দীর্ঘমেয়াদি ভূমিকা রাখার ব্যাপারে আশাবাদী। তারই ধারাবাহিকতায় ঢাকা এবং ঢাকার বাইরে নিজেদের পরিধি ক্রমশ বিস্তৃত করছে। সম্প্রতি ঐতিহ্যবাহী টাঙ্গাইল ও চট্টগ্রামে নতুন আউটলেট চালুর মাধ্যমে ক্লোদেন পৌঁছে যাচ্ছে কাস্টমারদের আরও কাছাকাছি।

ফেসবুক: klothen.shop
ওয়েবসাইট: www.klothen.shop
আউটলেট: www.klothen.shop/blogs/outlet
ইনস্টাগ্রাম: klothen.shop
কেয়ার লাইন: 01322894990

মডেল: ইলা, অর্কিড, অন্তু, রেজওয়ান, জিদনি, ফাবলিহা ও সিয়াম সরকার
ছবি: জিয়া উদ্দীন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top