পোর্টফোলিও I লা রিভ
রেডি টু ওয়্যার ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড। দেশি ডিজাইনের সঙ্গে গ্লোবাল ট্রেন্ডের মিশেলে আধুনিক ও রুচিশীল পোশাক উপহার দিয়ে দেশি-বিদেশি ফ্যাশনপ্রেমীদের পছন্দের তালিকায় প্রতিষ্ঠানটি জায়গা করে নিয়েছে। পোশাকে স্বপ্নের প্রতিফলন ঘটাতে ২০০৯ সালে ফাস্ট ফিউশন ফ্যাশন রিটেইল ব্র্যান্ড হিসেবে দেশি ফ্যাশন অঙ্গনে পা রাখে ব্র্যান্ডটি। কালেকশনে অনুসরণ করে বৈশ্বিক স্টাইল, প্রিন্ট ও কালার ট্রেন্ড। ব্র্যান্ডটির প্রোডাক্ট লাইনে আছে নারী, পুরুষ, কিশোর-কিশোরী বা টিন, ছেলে ও মেয়েশিশু এবং নবজাতকদের স্মার্ট ক্যাজুয়াল, পার্টি ও ফরমাল পোশাক, ফ্যাশন অ্যাকসেসরিজ এবং হোম ডেকর পণ্য। পাশাপাশি অভিজাত ফ্যাশনধারায় নিজেদের অবস্থান পোক্ত করতে যোগ করেছে এক্সক্লুসিভ লেবেল নার্গিসাস। প্রতিটি উৎসবেই ক্রেতাদের জন্য ভিন্ন ভিন্ন থিমে কালেকশন হাজির করে লা রিভ। ইন্টারন্যাশনাল অর্ডার প্লেসমেন্টের সুবিধাসম্পন্ন ওয়েবসাইট ছাড়াও রয়েছে নিজস্ব অ্যাপ। সিঙ্গাপুরে নিজস্ব স্টোরের পাশাপাশি মোট ২৯টি স্টোর আছে দেশের ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, রংপুর, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও রাজশাহীজুড়ে।
ফেসবুক: lerevecraze
ওয়েবসাইট: www.lerevecraze.com
আউটলেট: www.lerevecraze.com/store-location
ইনস্টাগ্রাম: lerevecraze
কেয়ার লাইন: 09643222888





মডেল: অনন্যা, তর্ষা, জেসিয়া, আজরাফ, লিয়ানা, ঐশী, আহনাফ, জায়েম ও সিয়াম
ছবি: আশিক রহমান
