উনিশতম আউটলেট খুলতে যাচ্ছে দেশীয় লাইফস্টাইল রিটেইল চেইন আড়ং। ময়মনসিংহের নতুন বাজার এলাকার ২১ কালী শংকর গুহ রোডে, ১০ মে। উদ্বোধনী দিনে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ অফার। ৫০০০ কিংবা তার বেশি টাকার কেনাকাটায় মাই আড়ং রিওয়ার্ড কার্ড মেম্বার করা হবে ক্রেতাদের। পরবর্তী সময়ে এর মাধ্যমে আড়ং থেকে বিশেষ সব সুবিধা নিতে পারবেন তারা। প্রথম ৫০০ জন ক্রেতা পাচ্ছেন বিনা মূল্যে উপহার জিতে নেওয়ার সুযোগ। সে জন্য ময়মনসিংহ আড়ংয়ের ফেসবুক পেজে চেক-ইন দিতে হবে।
Related Projects
এলো ইনফিনিক্স স্মার্ট ২০
- March 1, 2026
টেকসই, স্মুথ ডিসপ্লে এবং ব্যবহারবান্ধব ডিজাইনের সমন্বয়ে তৈরি
ঢাকা ক্লাসিক্স:পশ্চিমা ও ঐতিহ্যবাহী বাংলা সঙ্গীতের মেলবন্ধন!
- February 27, 2023
ক্যানভাস রিপোর্ট ঢাকা ক্লাসিক্স একটি…

