ঈদের আনন্দের প্রতীক্ষা। এটি শুধু ধর্মীয় উৎসব নয়; মিলনের, ভালোবাসার, ক্ষমার এবং নতুন করে নিজেকে সাজিয়ে তোলার এক অনন্য সময়। এই আনন্দঘন মুহূর্তকে ঘিরে দেশের শীর্ষ ফ্যাশন ব্র্যান্ডগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম দেশীদশ আয়োজন করেছে বিশেষ ঈদ উৎসব, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার সুর মিলেছে দেশীয় নকশার বর্ণিল ছোঁয়ায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশীদশের ঈদ উৎসব সাজানো হয়েছে নিপুন, কে ক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, দেশাল, নগরদোলা এবং সৃষ্টি– এই প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর বৈচিত্র্যময় ঈদ সংগ্রহে। প্রতিটি ব্র্যান্ড তাদের স্বকীয়তায় তুলে ধরেছে ঈদের আবেগ– কোথাও সূক্ষ্ম হ্যান্ডক্রাফট, কোথাও প্রাণবন্ত রঙের ছটা, কোথাওবা নীরব সৌন্দর্যের ছোঁয়া।

নিপুনের কোমল বুনন, কে ক্র্যাফটের শৈল্পিক নকশা, অঞ্জন’সের চিরন্তন কারুকাজ, রঙ বাংলাদেশের উৎসবের রঙিন স্পন্দন, বাংলার মেলার দেশজ ঐতিহ্য, সাদাকালোর মিনিমাল নান্দনিকতা, দেশালের সুতোর গল্প, নগরদোলার নগর-ছাপ আর সৃষ্টি’র সৃজনী ভাবনা– সব মিলিয়ে দেশীদশের প্রতিটি আউটলেট হয়ে উঠেছে প্রাণবন্ত ঈদমেলা।

এই বিশেষ কালেকশনে রয়েছে লাইট প্যাস্টেল থেকে শুরু করে সমৃদ্ধ জমকালো রং, ঐতিহ্যবাহী মোটিফ, আধুনিক কাটিং এবং দেশীয় কারুশিল্পের নিপুণ সংযোজন। নারী, পুরুষ ও শিশু– সবার জন্য রয়েছে আয়োজন, যাতে প্রতিটি পরিবার নিজেদের মতো করে ঈদের আনন্দ উদযাপন করতে পারে।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট– এই তিন শহরে দেশীদশ প্রস্তুত করেছে ঈদের উজ্জ্বল আয়োজন। ঠিকানা– লেভেল-৪, ব্লক-বি, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ঢাকা; ৫ম তলা, আফমী প্লাজা, বায়েজিদ বোস্তামী রোড, চট্টগ্রাম এবং বীর বিক্রয় ইয়ামিন কমপ্লেক্স, কুমারপাড়া, সিলেট।
দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেখা ও কেনা যাবে বিশেষ ঈদ কালেকশন। দেশীদশের অফিশিয়াল ফেসবুক পেজ www.facebook.com/deshidosh2009-এ প্রদর্শিত হচ্ছে ঈদের রং, ঐতিহ্যের ছোঁয়া এবং নতুন সংগ্রহের সব আকর্ষণীয় ডিজাইন– যেখানে প্রতিটি পোশাক যেন বলে একেকটি আনন্দের গল্প।
- ক্যানভাস অনলাইন
ছবি: দেশীদশ-এর সৌজন্যে

