বৃষ্টি নামলেই যেন বদলে যায় বাংলার চিত্র। গরম চায়ের কাপের পাশে জায়গা করে নেয় এক প্লেট ধোঁয়া ওঠা পাকোড়া—আড্ডা, আপ্যায়ন আর স্বস্তির এক সহজ অনুষঙ্গ। ডালের বেসন, চালের গুঁড়া কিংবা মসুর ডালের মিশ্রণে তৈরি এই ভাজা খাবার অঞ্চলভেদে বদলে নেয় তার স্বাদ ও রূপ। শহর থেকে শুরু করে গ্রামবাংলার উঠান—সব জায়গাতেই পাকোড়ার জনপ্রিয়তা সমান; বিশেষ করে বর্ষাকালে এর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ।

তাই বিকেল হোক বা সন্ধ্যা, বন্ধু আড্ডা কিংবা পারিবারিক গল্প—বৃষ্টির দিনে এক প্লেট পাকোড়া যেন না হলেই নয়।
I ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট
