ব্র্যাক ও আড়ংয়ের প্রতিষ্ঠাতা এবং ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ আর নেই। ২০ ডিসেম্বর শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। ২৮ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। ব্রেন টিউমারে আক্রান্ত অবস্থায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন। ২২ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। দুপুর সাড়ে ১২টায় সেখানেই জানাজা সম্পন্ন হবে। এর পর ঢাকার বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।
Related Projects
রিজেন্সিতে নতুন এক্সিকিউটিভ শেফ
- January 13, 2025
যুক্তরাজ্য থেকে কালিনারি আর্টস এবং কিচেন ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েশন সম্পন্ন করা শেফ মোহাম্মদ আলী এখন থেকে রিজেন্সির সব আউটলেটের কালিনারি অপারেশন তদারকি করবেন
বসুন্ধরা সিটিতে সেইলরের দ্বিতীয় আউটলেট
- December 18, 2019
দেশের স্বনামধন্য লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর…

