পৃথিবীর সবচেয়ে দামি চিকেন উইংয়ের খেতাব অনায়াসেই দিয়ে দেওয়া যায় এগুলোকে। ২৪ ক্যারেট স্বর্ণে মোড়ানো এ চিকেন উয়িং তৈরি হচ্ছে নিউইয়র্কভিত্তিক রেস্তোরাঁ দ্য এইনসওর্থে। কোকোনাট বাটার, গোল্ড বাটার, চিপোটলে ও মধু দিয়ে তৈরি মিশ্রণে পুরো ২৪ ঘণ্টা ম্যারিনেট করা হয় এগুলোকে। পরে গোল্ড ডাস্ট মিশ্রিত ময়দায় ভেজে নেওয়া হয়। তারপর এগুলোর ওপর আরেক দফা স্বর্ণচূর্ণ ছড়িয়ে দিয়ে পরিবেশন করা হয়। একদম খাঁটি স্বর্ণ ব্যবহার করা হয় বলে এর জন্য চড়া দামও পরিশোধ করতে হয় ক্রেতাদের। ১০টা উইংয়ের জন্য ৩০ ডলার, ২০টার জন্য ৬০ ডলার আর ৫০টা চিকেন উইং চাইলে হাজার ডলার খরচ করতে হবে। দেখতে স্বর্ণবর্ণের হলেও স্বাদে স্বর্ণের কোনো ছিটেফোঁটা পাওয়া যায় না উইংগুলোতে। ফলে খেতে খারাপ লাগার কোনো সম্ভাবনাই থাকে না। অনেকেরই মনে হতে পারে, গোল্ড চিকেন উইং খেলে পেটের কী অবস্থা হতে পারে? কিন্তু সে ব্যাপারে আশ্বস্ত করছেন স্বয়ং রেস্তোরাঁয় কাজ করা শেফরা। এডিবল গোল্ড ফ্লেক ব্যবহার করা হয় বলে পেটে এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা নেই।
Related Projects
জেন্টল পার্ক-এর পনের বর্ষপূর্তিতে ছাড়
- September 6, 2021
জেন্টল পার্কের যাত্রা হয় ২০০৬ সালের ১৯ সেপ্টেম্বর। প্রতিষ্ঠানটি ১৫ বছর পূর্ণ করতে যাচ্ছে। এ মাসেই বর্ষপূর্তি উপলক্ষে ক্রেতাদের জন্য…
রিজেন্সিতে ক্রিসমাস ও নিউ ইয়ার পসরা
- December 20, 2023
ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে চলবে মজাদার খাবারের আয়োজন। ক্রিসমাস ইভ ও বড়দিনে (২৪ ও ২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থাকছে রাতের ব্যুফে খাবারের আয়োজন, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৫৫৫ টাকা
টেড-এক্স গুলশান ২০২৩: ইনোভেশন ফর ইক্যুয়ালিটি
- November 6, 2023
অনুষ্ঠানটি অসাধারণ বক্তাদের একত্রিত করার পাশাপাশি অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেছে এবং বিভিন্ন বিষয়ে তাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করেছে

