skip to Main Content
উষ্ণতার ছোঁয়ায় রিজেন্সির ‘উইন্টার চিল’

শীতের মিষ্টি আবহে খাবার, আরাম ও রোমান্টিক মুহূর্ত উপভোগ করতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে এসেছে বিশেষ ‘উইন্টার চিল’ অফার। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন আড্ডার জন্য অতিথিরা উপভোগ করতে পারবেন ব্যুফে ডিনার, যেখানে একটি ব্যুফের টাকায় ৪ জন উপভোগ করতে পারবেন ১১১১১ টাকায়, যা সবার জন্য প্রযোজ্য।

শহরের জনপ্রিয় রুফটপ রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে থাকছে আকর্ষণীয় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বার্গার/পিজ্জা অফার, পাশাপাশি সব অতিথির জন্য খাবারে ১০% ছাড় এবং ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য খাবার ও পানীয়ে ২০% ছাড়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শীতের ক্লান্তি দূর করতে জুভেনেক্স স্পা দিচ্ছে পরিপূর্ণ রিল্যাক্সেশনের সুযোগ; সব অতিথির জন্য ২৬% স্পা ডিসকাউন্ট এবং প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য বিশেষ ৪০% ছাড়। রোমান্টিক মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে থাকছে কাপলদের জন্য রোমান্টিক ক্যান্ডেললাইট ডিনার, ৬৬৬৬ টাকায়। এ ছাড়াও, কমফি লাউঞ্জে শীতের মিষ্টি আনন্দে থাকছে সাধারণ অতিথিদের জন্য কেকের ওপর ১৫% এবং প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য ২০% ছাড়।

‘উইন্টার চিল’ সম্পর্কে বিস্তারিত জানতে ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে যোগাযোগ https://www.facebook.com/share/1NaDaRRaM2/ ওয়েবলিংকে ভিজিট করতে পারেন।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top