skip to Main Content

পোর্টফোলিও I বালুচর

যাত্রা শুরু ২০০৮ সালের ২৯ আগস্ট। ডিজাইনার শাহীন চৌধুরীর হাত ধরে। যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করে ফ্যাশন ডিজাইনিংয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে। সমসাময়িক ফ্যাশনকে দৃষ্টিনন্দন কারুকার্যের মাধ্যমে সবার সামনে তুলে ধরতেই ‘ফ্যাশন ফর ক্রিয়েশন’ স্লোগান নিয়ে বালুচরের পথচলা। এরই মধ্যে পরিণত হয়েছে ছেলেদের ট্রেন্ডি পাঞ্জাবি ও কুর্তার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। মূলত পাঞ্জাবিতে দেশীয় সংস্কৃতির সঙ্গে পাশ্চাত্য হাল ফ্যাশনের ফিউশন ঘটিয়ে তৈরি করছে নিজস্ব ধারা। তাতে থাকছে কাট ও প্যাটার্নে বৈচিত্র্য। ফ্যাশনিস্তাদের কাছে যা দ্রুততম সময়ে সমাদৃত হয়েছে। পণ্যসম্ভারে রয়েছে পাঞ্জাবি, কুর্তা, পায়জামা, কটি, ফরমাল ও ক্যাজুয়াল শার্ট। রেগুলার, স্লিম ফিট—উভয় ধরনের পাঞ্জাবির সংগ্রহ রয়েছে। আছে এক্সক্লুসিভ পাঞ্জাবিও। এই ঈদে বাবা-ছেলের স্পেশাল পাঞ্জাবির বিশাল কম্বো এসেছে। আউটলেটের পাশাপাশি অনলাইনেও কেনাকাটা করা যাবে। কাজের স্বীকৃতি হিসেবে বালুচর পেয়েছে বেশ কিছু সম্মাননা।

ফেসবুক: baluchar
ওয়েবসাইট: www.baluchar.com.bd
আউটলেট: www.baluchar.com.bd/page/contact-us
ইনস্টাগ্রাম: baluchar
কেয়ার লাইন: 019104466300

মডেল: সায়েম, কোকো, ইয়াবিন, সিয়াম ও আরহাম
ছবি: জিয়া উদ্দীন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top