পোর্টফোলিও I ফিট এলিগ্যান্স
দেশীয় ফ্যাশন শিল্পে ফরমাল পোশাকের জনপ্রিয় নাম ফিট এলিগ্যান্স। যাত্রা শুরু ২০০১ সালে। ঢাকাসহ সিলেট ও চট্টগ্রামে মোট ১২টি শোরুম থাকা এই ব্র্যান্ডের মূলমন্ত্র—কোয়ালিটি, কাস্টমার সার্ভিস এবং ট্রেন্ডি ফ্যাশন। তাই সবার কাছে স্যুট, ব্লেজার ও ট্রাউজারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটি। করপোরেট জগতে ‘স্যুট মানেই ফিট এলিগ্যান্স’—এই আস্থা অর্জন করতে পারা ব্র্যান্ডটিতে নারী ও পুরুষ—উভয়ের পোশাকের কালেকশন রয়েছে। মেয়েদের পোশাকের বৈশিষ্ট্য আলাদা, তাই তাদের পোশাক ফিমে নামে ফিট এলিগ্যান্সে পাওয়া যাচ্ছে। ফিমেতে নারীদের জন্য রয়েছে দুটি কুর্তি কালেকশন—ভাইব্র্যান্ট ও ওয়াজা নামে। রেডিমেইডের পাশাপাশি টেইলর মেইড সার্ভিসও রয়েছে ব্র্যান্ডটির। যেখানে নিজস্ব পছন্দ অনুযায়ী পারফেক্ট মাপে স্যুট, ব্লেজার, প্যান্ট বা শার্ট বানিয়ে নেওয়ার সুযোগ রয়েছে সবার জন্য। ফরমাল পোশাকের পাশাপাশি রয়েছে জাদীদ নামে পুরুষদের পাঞ্জাবি ও কাবলি কালেকশন। সব বয়সী ক্রেতাদের কথা মাথায় রেখে ফিট এলিগ্যান্স তাদের কালেকশনে প্রতিনিয়ত নতুন নতুন পণ্য সংযোজন করে। ফলে টাই, সকস, শার্ট আর টি-শার্টও মিলবে। বিদেশি অনেক ক্রেতার কাছেও সমাদৃত ফিট এলিগ্যান্স। অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে—এমনটাই আত্মবিশ্বাস এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের।
ফেসবুক: FIT.ELEGANCE
ওয়েবসাইট: www.fitelegance.com
আউটলেট: www.fitelegance.com/stores
ইনস্টাগ্রাম: fit_elegance
লিংকডইন: company/fitelegance
কেয়ার লাইন: 01844222213, 01844222219





মডেল: ফাবলিহা, সিয়াম সরকার, রেজওয়ান, অন্তু, অর্কিড, ইলা ও অ্যাঞ্জেলা
ছবি: জিয়া উদ্দীন
