পোর্টফোলিও I বাটা
১৮৯৪ সালে চেকস্লোভাকিয়ায় প্রতিষ্ঠিত হয় বাটা শু কোম্পানি। জুতা উৎপাদনের দিক থেকে বিশ্বসেরা এই ব্র্যান্ড স্টাইলিশ ও আরামদায়ক ফুটওয়্যারের অন্যতম পথিকৃৎ। সাশ্রয়ী মূল্যে মানসম্মত জুতা তৈরি করে বাটা প্রতিদিন বিশ্বজুড়ে ১ মিলিয়নের বেশি ভোক্তাকে সেবা দিয়ে থাকে, প্রায় সাড়ে পাঁচ হাজার স্টোরের মাধ্যমে। বাংলাদেশে বাটার পথচলা শুরু ১৯৬২ সালে। সূচনালগ্ন থেকেই দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে ক্রেতাদের আস্থা অর্জন করেছে। নিজস্ব কালেকশনের পাশাপাশি বাংলাদেশে বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ড; যেমন নাইকি, অ্যাডিডাস, হাশ পাপিস এবং সোলের অথরাইজড রিসেলারও বাটা। সম্প্রতি বাটা তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেশের জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ ও সাবিলা নূরের সঙ্গে কোলাবরেশন করেছে।
ঈদ মানেই আনন্দ, নতুন সাজ আর প্রিয়জনের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত। এই ঈদে বাটা নিয়ে এসেছে উৎসবের জন্য এক্সক্লুসিভ ফেস্টিভ ফুটওয়্যার রেঞ্জ, যেখানে স্টাইল ও কমফোর্ট একসঙ্গে আপনার ঈদের লুককে করে তুলবে আরও পরিপূর্ণ। নারীদের জন্য রয়েছে এলিগ্যান্ট হিল, ট্রেন্ডি স্যান্ডেল ও ফ্ল্যাটস; আর পুরুষদের জন্য প্রিমিয়াম ড্রেস শু, লোফার ও ফ্যাশনেবল লেদার কালেকশন। শিশুদের জন্যও থাকছে আরামদায়ক ও আকর্ষণীয় ডিজাইনের নানা অপশন—যাতে পরিবারের সবাই খুঁজে পান নিজের পছন্দের পারফেক্ট ঈদ স্টাইল।
বাটা কমফিট, পাওয়ার, নর্থ স্টার, ওয়েনব্রেইনার, বাবলগামারস, হাশ পাপিস এবং সোলের মতো আইকনিক ব্র্যান্ডগুলো নিয়ে এই ঈদে বাটা নিয়ে এসেছে দুই হাজারের বেশি স্টাইলস, যা নিশ্চিত করবে সেরা মান, আধুনিক ডিজাইন এবং সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য। বাটার প্রতিটি জুতা উন্নত উপকরণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি; যেমন মেমোরি ফোম, অর্থোলাইট কুশনিং ও লাইটওয়েট ফিচার—যা সারা দিন আপনাকে দেবে আরামদায়ক অনুভূতি এবং রাখবে আত্মবিশ্বাসী। ঈদের নামাজ থেকে শুরু করে পরিবারের দাওয়াত কিংবা বন্ধুদের সঙ্গে উৎসবের সন্ধ্যা—প্রতিটি মুহূর্তে বাটার নতুন ঈদ কালেকশন আপনার স্টাইলকে দেবে অনন্য মাত্রা। বর্তমানে বাটার অনলাইন প্ল্যাটফর্ম Batabd.com-এ পাওয়া যাচ্ছে আরও নতুন ডিজাইনের বিশাল সম্ভার; সঙ্গে থাকছে বিশেষ ফ্ল্যাশ ডিল ও ফ্রি শিপিং সুবিধা। দেশজুড়ে বাটার ২৪০টির বেশি নিজস্ব স্টোরের পাশাপাশি রয়েছে দেড় হাজারের বেশি অ্যাকটিভ ডিলার।
পরিবার ও প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উদ্যাপনে বাটার নতুন ফুটওয়্যার রেঞ্জ যোগ করবে আরও স্টাইল ও আত্মবিশ্বাস; কারণ, উৎসবে ভালোবাসায় ঈদ মানে বাটা।
ফেসবুক: batabangladesh
ওয়েবসাইট: www.batabd.com
আউটলেট: www.batabd.com/pages/bata-stores
ইনস্টাগ্রাম: batabangladesh
লিংকডইন: company/bata-bangladesh
কাস্টমার কেয়ার: 09666200300





মডেল: শাকিরা রিয়া, কোকো, সিনথিয়া, সিয়াম, মম ও সায়েম
ওয়্যারড্রোব: ব্লুচিজ
ছবি: জিয়া উদ্দীন
