পোর্টফোলিও I মিতার গল্প
উইমেন’স আনটোলড স্টোরিজ—এই ট্যাগলাইনে শুরু মিতার গল্পের অভিযাত্রা। এই ফ্যাশন ব্র্যান্ডের কাছে পোশাক শুধু কাপড়ে কাট আর প্যাটার্ন নয়; বরং ব্যক্তিত্ব, শিকড় আর সাহসের গল্প। ২০২২ সালে ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতেই অ্যাডভোকেট মাসুমা আক্তার মিথিলা নিজের ফ্যাশন ডিজাইনিং স্বপ্নকে নতুনভাবে বাস্তবায়ন শুরু করেন। কাপড়ের নান্দনিকতা আর সৃজনসৌন্দর্যের মেলবন্ধনে গড়ে তোলেন এই ব্র্যান্ড, যার লক্ষ্য শুধু পোশাক বিক্রি নয়; বরং বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরা। খাদি ও হ্যান্ডলুম টেক্সটাইলের জমিনে তার ডিজাইনে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয় আকর্ষণীয় সব ডিজাইন। প্রতিটি পোশাক যত্ন, সময় ও ভালোবাসায় মোড়া; ফলে গুণমান বজায় থাকার পাশাপাশি থাকে স্বাতন্ত্র্য।
মিতার গল্পের প্রতিটি পণ্যে থাকে ভালোবাসা, যত্ন ও সৃজনশীলতার ছোঁয়া। শাড়িতে ফুটে ওঠে বাঙালি নারীর আত্মবিশ্বাস; ব্লাউজে থাকে অনন্য কাট ও সূক্ষ্ম ডিটেইল, যা পুরো লুককে করে আকর্ষণীয়। আরাম ও নান্দনিকতার সমন্বয়ে তৈরি সালোয়ার-কামিজ দৈনন্দিন পোশাকেও আনে বিশেষত্ব। কর্মব্যস্ত নারীদের জন্য তৈরি কুর্তি ও টপস—সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও রুচিশীল। পুরুষদের পাঞ্জাবিতে ঐতিহ্য মেলে আধুনিক স্টাইলে। ফ্যাব্রিকে গুরুত্ব পায় খাদি, খাদি সিল্ক, তাঁতের কাপড় ও প্রিমিয়াম কটন—যার প্রতিটি বুননে আছে বয়নশিল্পীর গল্প ও সংস্কৃতির ছাপ।
ব্র্যান্ডটির ডিজাইনার স্টুডিও অবস্থিত রাজধানীর বনানীতে। এটি শুধু স্টোর নয়, বরং কাস্টমাইজড ডিজাইন অভিজ্ঞতার সৃজনশীল স্পেস, যেখানে ক্রেতারা পছন্দমতো ফ্যাব্রিক, কাট ও ডিটেইল বেছে নিয়ে ব্যক্তিগত ও অর্থবহ পোশাক তৈরি করতে পারেন।
ফেসবুক: MitarGolpo
ওয়েবসাইট: www.mitargolpo.shop
আউটলেট: www.mitargolpo.shop/policies/contact-information
ইনস্টাগ্রাম: mitargolpo
কেয়ার লাইন: 01844617690





মডেল: ইলা, সিয়াম সরকার, জিদনি, ফাবলিহা, অন্তু, অ্যাঞ্জেলা ও অর্কিড
ছবি: জিয়া উদ্দীন
