skip to Main Content

পোর্টফোলিও I ওটু

আরবান ইয়ুথ ও অ্যাডাল্টহুডের আস্থা ও নির্ভরতার ব্র্যান্ড ওটু। ২০০৩ সালের ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে দেশের ফ্যাশন বাজারে। সর্বশেষ ট্রেন্ড অনুসরণ করায় দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত ক্রেতার নাগাল পেতে সক্ষম হয়। মূলত প্রাচ্য ও পাশ্চাত্যের পোশাকের মিশেলে ফিউশন পোশাক তৈরি করে ওটু। উন্নত ফ্যাব্রিক, বৈচিত্র্যময় রং, দৃষ্টিনন্দন ডিজাইন আর দেশীয় আবহ অক্ষুণ্ন রেখে এগিয়ে চলেছে। কটন, রেমি কটন, লিনেন, সিল্ক, কোরিয়ান সিল্ক, পাকিস্তানি কটন, ব্যাম্বো কটন ব্যবহার করা হয় এর পোশাকে। ডিজাইনে স্থান পায় জিওমেট্রিক থেকে শুরু করে বিভিন্ন মোটিফ। নিজস্ব ডিজাইনে বৈচিত্র্যের পাশাপাশি কাট ও প্যাটার্নে ভিন্নতা, রং নির্বাচনে মুনশিয়ানা এবং ফ্যাব্রিকের সঙ্গে মোটিফের সুসমন্বয় ওটুর বিশেষত্ব। ছেলে ও মেয়েদের ট্রেন্ডি পোশাকের পাশাপাশি ব্র্যান্ডটিতে রয়েছে শু, দোপাট্টা, পাগড়ি এবং বাচ্চাদের পাঞ্জাবি। এ ছাড়া এই ব্র্যান্ডের বিশেষত্ব হলো বিয়ে, গায়েহলুদসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য বরের পাশাপাশি অংশগ্রহণকারীদের পোশাক তৈরি করা।
ওটুর পণ্যগুলো স্বকীয়তায় ডিজাইন করা হয়। তাই প্রতিটি কাজ পরিণত হয় একেকটি কারুশিল্পে। এই ফ্যাশন হাউসের ফ্ল্যাগশিপ স্টোর রাজধানীর বনানীতে; রোড ১২, হাউস ৭৬, ব্লক ই। শোরুমের পাশাপাশি অনলাইনেও রয়েছে তাদের সব কালেকশন।

ফেসবুক: o2lifestylestore
ওয়েবসাইট: www.o2fashions.com
আউটলেট: www.o2fashions.com/pages/store-locator
ইনস্টাগ্রাম: o2fashions
কেয়ার লাইন: 09611677317, 01734521000

মডেল: জিদনি, সিয়াম সরকার, অর্কিড ও রেজওয়ান
ছবি: জিয়া উদ্দীন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top