skip to Main Content

পোর্টফোলিও I নীল ক্রাফট

২০০২ সালে যাত্রা শুরু নীল ক্রাফটের। মো. মিজানুর রহমানের এই উদ্যোগ, দেশের পোশাকশিল্প খাতে পরিচিত এক নাম। স্বীকৃতি পেয়েছে কারখানাভিত্তিক পোশাক প্রস্তুতকারক হিসেবে। ২০০৭ সালের পর কিছু সময় বন্ধ ছিল। ২০১৬ সালে শুরু হয় নতুন পথচলা। সে সময় ব্র্যান্ডটির হাল ধরেন মো. মিজানুর রহমানের ছোট ভাই মো. সাইফুল ইসলাম। দেশীয় পোশাকে প্রচলিত নান্দনিক নকশা-কাট, রঙের মাধুর্য, ঐতিহ্যের মিশ্রণ—সবকিছুই নীল ক্রাফটের পোশাকের অংশ। প্রতিটি নকশায় দেখা মেলে দেশীয় সংস্কৃতি ও কৃষ্টির আভা। ফ্যাশনে সৃষ্টির ধারাবাহিকতায় স্বতন্ত্র ব্র্যান্ডটির সংগ্রহে রয়েছে ঐতিহ্যবাহী নানা সূচিকর্মের নান্দনিক উপস্থাপন। যেন তাঁতবস্ত্র এবং কারুশিল্পের অভিপ্রায়। আছে ঋতুবৈচিত্র্য এবং উৎসবকেন্দ্রিক পোশাক।
কাপড়ের মানে ছাড় দেয় না নীল ক্রাফট। যেমন আরামদায়ক, তেমনই টেকসই। সংগ্রহে শাড়ি, থ্রিপিস, কামিজ, কুর্তি ছাড়াও ছেলেদের জন্য আছে আরামদায়ক কাপড়ের পাঞ্জাবি। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ—সবার জন্য পোশাক তৈরি করে ব্র্যান্ডটি। এগিয়ে যাচ্ছে বৈশ্বিক বাজারেও।

ফেসবুক: neelcraft.bd
ওয়েবসাইট: www.neelcraft.com
আউটলেট: www.neelcraft.com/contact-us/index
ইনস্টাগ্রাম: neelcraft.bd
কেয়ার লাইন: 01685409071, 01806969870

মডেল: অন্তু, অর্কিড, ইলা, রেজওয়ান, অ্যাঞ্জেলা, সিয়াম সরকার ও ফাবলিহা
ছবি: জিয়া উদ্দীন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top