পোর্টফোলিও I রাইজ
স্ট্রিট ফ্যাশন কালচার নিয়ে বাংলাদেশের ফ্যাশন জগতে যাত্রা শুরু করে লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ, ২০১৪ সালে। দেশের মানুষের চাহিদা অনুযায়ী বর্তমানে ট্র্যাডিশনাল ও ক্যাজুয়াল পোশাকের বিভিন্ন ধরনের কালেকশন তৈরি করছে ব্র্যান্ডটি। পাশাপাশি রাইজের রয়েছে অ্যাকসেসরিজের এক্সক্লুসিভ কালেকশন। আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটির প্রথম শোরুম উদ্বোধন হয় ২০১৭ সালে। পোশাকের পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য রয়েছে সানগ্লাস, ব্যাগ, জুতা, নেকলেস, ইয়ার রিং, ছেলেদের ওয়ালেট, বেল্ট, ক্যাপ, ব্রেসলেট ইত্যাদি। এ ছাড়া রয়েছে ক্যান্ডেল, রুম স্প্রে, পারফিউম, সিগনেচার ওয়াটার বোতল। আন্তর্জাতিক মান ও ডিজাইনের ডেনিম পণ্য; যেমন ডেনিম প্যান্টস, জ্যাকেট, শার্ট ইত্যাদির জন্য ব্যাপক ক্রেতা-সমাদর পেয়েছে রাইজ। পোশাক তৈরির ক্ষেত্রে ব্র্যান্ডটি প্রাধান্য দেয় সেরা মানের ফ্যাব্রিক এবং সর্বোত্তম কোয়ালিটি। ফিটিং ও ডিটেইলিংয়ের ক্ষেত্রে রয়েছে বিশেষ নজর। এ ছাড়া রাইজের অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে ব্র্যান্ডটির যেকোনো পণ্য। আসন্ন ঈদের নতুন কালেকশনগুলো পাওয়া যাচ্ছে রাইজের সব শোরুমে।
ফেসবুক: risebrandclothing
ওয়েবসাইট: www.rise-brand.com
আউটলেট: www.rise-brand.com/pages/store-locator
ইনস্টাগ্রাম: rise.brand
কেয়ার লাইন: 01708156699





মডেল: সায়েম, শাকিরা রিয়া, সিনথিয়া, কোকো, আরহাম, মম, প্রিয়ন্তী ও আজরাফ
ছবি: জিয়া উদ্দীন
