পোর্টফোলিও I সাভাটা বাই রিফাহ্
জমকালো সাজপোশাকে ঐতিহ্যের উত্তরসূরি সাভাটা বাই রিফাহ্। নতুন করে সংজ্ঞায়িত করেছে বিলাসী ফ্যাশন ধারাকে। রিফাহ্ তাসনিয়া স্বর্ণার উদ্যোগ। সাভাটার যাত্রা শুরু ২০২১ সালে। ব্র্যান্ডটির মূল সংগ্রহে আছে উৎসবকেন্দ্রিক সাজপোশাক। ঝলমলে সব নকশার দেখা মেলে পোশাকে। ক্রেতাদের ব্যক্তিজীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলো ঘিরেই এই ব্র্যান্ডের সব আয়োজন। বর-কনে থেকে উপস্থিত অতিথি—নজর কাড়বেন আলাদা করে। ব্রাইডাল এবং নন-ব্রাইডাল শাড়ি, লেহেঙ্গা ছাড়াও নারীদের জন্য আছে জমকালো গাউন, শারারা, ঘারারা, ফিউশন ওয়্যার এবং সালওয়ার-স্যুট। আছে মাতৃত্বকালীন পোশাকের এক বিশেষ সংগ্রহ, যা একসঙ্গে নিশ্চিত করে আরাম ও স্টাইল। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, কটি এবং পছন্দসই নকশার শেরওয়ানি। কাপড়ের মানে কোনো ছাড় দেয় না সাভাটা বাই রিফাহ্। আমেজে রয়েছে জুতসই নকশা আর টেকসই কাপড়। নকশায় সূক্ষ্ম কারুকাজের প্রতি গভীর অনুরাগ স্পষ্ট। যেন শিল্প ও ফ্যাশনের সমন্বয়। এমন কিছু, যা তুলে দেওয়া যায় পরবর্তী প্রজন্মের হাতে। ব্র্যান্ডটির নিজস্ব নকশার সংগ্রহ ছাড়াও বিভিন্ন হাই-এন্ড ডিজাইনার কালেকশনও পেয়ে যাবেন সাভাটা বাই রিফাহ্ শোরুমে। সেখানে গিয়ে হাতে ছুঁয়ে, ট্রায়াল করে, এমনকি ইচ্ছেমতো স্টাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন পছন্দের পোশাকটি।
ফেসবুক: savvatabyrifah
ওয়েবসাইট: www.savvatabd.com
আউটলেট: www.savvatabd.com/contact-us
ইনস্টাগ্রাম: savvatabyrifah
কেয়ার লাইন: 01888827000, 01888827001





মডেল: নাভিলা, কোকো, মম, সায়েম, আরহাম, সিনথিয়া, সিয়াম, শাকিরা রিয়া ও প্রিয়ন্তী
ছবি: জিয়া উদ্দীন
