বাউআমলকী-১, বারি আমলকী-১। প্রচুর ভিটামিন সি ও ক্যালসিয়াম সমৃদ্ধ ফল। আমলকীর রস যকৃৎ, পেটের পীড়া, হাঁপানি, কাশি, বহুমূত্র, অজীর্ণ ও জ্বর নিরাময়ে বিশেষ উপকারী। এর পাতার রস আমাশয় প্রতিষেধক ও বলকারক। আমলকীর রসের শরবত জন্ডিস, বদহজম ও কাশির হিতকর। হাঁপানি, কাশি, বহুমূত্র ও জ্বর নিরাময়ে এর বীজ ব্যবহার করা হয়। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানসহ ভাওয়াল, মধুপুর ও সিলেট এলাকায় চাষ বেশি হয়। চুন সমৃদ্ধ (ক্যালক্যারিয়াস) মাটিতে আমলকী ভালো হয়। আমলকী থেকে চাটনি, আচার তৈরি হয়। এ ছাড়া আয়ুর্বেদীয় ও ইউনানি ওষুধ তৈরিতে আমলকীর যথেষ্ট ব্যবহার রয়েছে। ত্রিফলার এক ফল হিসেবে বেশ জনপ্রিয় ও প্রয়োজনীয়। কেটে শুকিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। মুখের রুচি ও হজমশক্তি বাড়াতে এটি ব্যবহৃত হয়।
Related Projects
ঢাকায় ইজিপ্টশিয়ান ফুড ফেস্টিভ্যাল
- October 5, 2023
হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অতিথিরা কোশারি, হামাম মাহশি, ফাত্তাহ, সায়াদেয়া, কাওয়ারা, মুসাকা, কোফতা, তাগিন ইত্যাদির মতো মিসরীয় খাবার এবং কোনাফা, ওম আলি ও মাহালাবিয়া’র মতো মজাদার ডেজার্টের স্বাদ নিতে পারবেন।
‘ছুটির দিনে সেরা স্বাদে’ ক্যাম্পেইন নিয়ে এলো কোকা-কোলা
- January 3, 2021
‘ছুটির দিনে সেরা স্বাদে’ থিমে…
দুবাই ডার্মা’য় সিওডিল
- April 10, 2025
এবারই প্রথম কোনো বিদেশি ব্র্যান্ডের বাংলাদেশে উৎপাদিত পণ্য নিয়ে এ ধরনের প্রদর্শনীতে অংশ নিচ্ছে রিমার্ক

