রাশি I উপভোগ্য ভ্রমণভাগ্য
মকর
শরীরের ঠিকঠাক যত্ন না নিলে চিকিৎসা খরচ তো বাড়বেই। মনে রাখা চাই, সুস্থতার কাছে ব্যস্ততা তুচ্ছ। প্রয়োজনে হাওয়া বদল করে আসতে পারেন। এ মাসে আপনার ভ্রমণভাগ্যও কিন্তু মন্দ নয়। নিজের সমস্যা নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করুন। মনের ও সমস্যার চাপ কমবে।
কুম্ভ
আইনি জটিলতা মিটিয়ে ফেলাই ভালো। কোনো বন্ধুর সঙ্গে ঝামেলা যাচ্ছে কি? মিটিয়ে ফেলুন। কর্মক্ষেত্রে আসা পরিবর্তন সহজভাবে নেওয়া শ্রেয়। শরীর একটু বিগড়ে গেলেও চেষ্টা করুন মানসিক স্বাস্থ্য ঠিক রাখার। আর হ্যাঁ, অসহায় কাউকে সাহায্য করলে কিন্তু মনে শান্তি আসে।
মীন
সম্পদ নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধে না জড়ানোই ভালো। থাকলে জলদি মিটিয়ে নিন। সংসারে আপনার অংশগ্রহণও কিন্তু সমান জরুরি। তাতে অবহেলা করবেন না। নতুবা অশান্তি বাড়বে। পাওনা টাকা আদায়ে সচেষ্ট হোন। খরচ তো দিন দিন বাড়ছে, সেদিকেও রাখুন খেয়াল।
মেষ
ভুল পথে আয় না করাই ভালো। অন্যথায় বিবেকের যন্ত্রণায় ভালো থাকা দায় হয়ে পড়বে। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস রাখা জরুরি; তবে অন্ধবিশ্বাস নয়। এই চরম সত্য মেনে নেওয়া চাই। এতে অনেক বিষয় সহজে গ্রহণ করা যাবে, সমস্যার সমাধানও সহজ হবে।
বৃষ
ব্যক্তিগত জীবনে চাপের গতি নিম্নমুখী করার উদ্যোগ নিন। এতে পেশাগত জীবনে চাপ কিছুটা ঊর্ধ্বমুখী হবে; সেই প্রস্তুতি রাখা চাই। সামাজিক যোগাযোগে মনোযোগী হোন। একটু খরচাপাতি হলেও এতে আপনারই ভালো। শৌখিনতার ক্ষেত্রে ব্যয় হলেও তাতে একটু শখ নাহয় পূরণ করলেন!
মিথুন
শুভকর পরিবর্তনের আভাস পেয়েই আনন্দে নেচে উঠবেন না যেন! এতে কাজের হ্যাপাও কিন্তু বাড়বে। ব্যস্ততাও। তবে এত কিছুর পরও মন ভালো থাকবে, তা হলফ করে বলা যায়। শুধু একটু সাবধানে থাকা চাই। আত্মহারা হয়ে যেন আবার ঝামেলা পাকিয়ে না ফেলেন!
কর্কট
বাড়তি খরচ মাঝেমধ্যে হতেই পারে। এতে মাথা গরম করা ঠিক নয়; বরং পরের মাসের খরচ একটু সংযত করে, ভারসাম্য রক্ষার চেষ্টা চালানো চাই। কাজের জায়গায় সচেতন না থাকলে ভুলের মাশুল গুনতে হতে পারে। কাজে মন না বসলে কয়েকটা দিন অবসরেই যাক না।
সিংহ
কারও ভালোবাসা পাওয়ার মতো অর্জন এ মাসে বেড়ে গেলে কি আনন্দে আটখানা না ষোলোখানা হবেন! সে আপনিই ঠিক করুন। ব্যক্তিগত বা পেশাগত—উভয় ক্ষেত্রে গুরুজনদের পরামর্শ ফলপ্রসূ হয়ে থাকে। তবে কারও সঙ্গে ঝামেলায় নিজের ভালো সময় নষ্ট যেন না হয়।
কন্যা
গাড়ি আরেকটু সাবধানে চালাবেন! সব সময় ভাগ্য সুপ্রসন্ন থাকে না। মা-বাবার সঙ্গে যদি মন্দ সময় যায়, তবে তাদের ওপর অভিমান পুষে রাখবেন না। কেননা তারাই সব সময় আপনাকে সুপরামর্শ দেবেন, বিপদে পাশে থাকবেন।
তুলা
কাছের মানুষের সান্নিধ্য মনে হর্ষ জাগায়। আপনার তো কাছের মানুষের কাছে থাকা আরও জরুরি! আর অপেক্ষায় থাকুন, জীবনের নতুন মোড় উপভোগের জন্য। আপাতত জটিল কোনো কাজ থেকে নিজেকে দূরে রাখুন। চলার পথে প্রাপ্তিগুলো উদ্যাপন করুন।
বৃশ্চিক
পাওনা টাকা তো আদায় হলো মশাই, এবার একটু খরচাপাতি করুন! জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটান। কাজের হ্যাপা থাকলেও তাই বলে ভালো সময় উপভোগ করা থেকে বিরত থাকবেন কেন? যেকোনো সমস্যায় নিজের মতামত বা বুদ্ধির ওপর আস্থা রাখা জরুরি।
ভয়কে জয় করতে হয়। এতে মনের ওপর পড়া অহেতুক চাপ কমে। কাজ থেকে কিছুটা ফ্রি টাইম বের করে নিন। শুধু কর্মক্ষেত্রের দায়িত্ব পালন করলে চলে? পারিবারিক দায়িত্বের জন্যও তো সময় দেওয়া চাই। জানেন তো কোনো লোভই ভালো নয়। নিজের যা আছে, তা নিয়ে ভালো থাকুন।
