ব্র্যাক ও আড়ংয়ের প্রতিষ্ঠাতা এবং ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ আর নেই। ২০ ডিসেম্বর শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। ২৮ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। ব্রেন টিউমারে আক্রান্ত অবস্থায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন। ২২ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। দুপুর সাড়ে ১২টায় সেখানেই জানাজা সম্পন্ন হবে। এর পর ঢাকার বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।
Related Projects
‘ইংলোট’ এর স্পন্সর ছিল সুজানা’স ক্লোজেট
- May 18, 2018
কসমেটিক্স ব্র্যান্ড ‘ইংলোট’এর উদ্বোধনী অনুষ্ঠানে কস্টিউম স্পন্সর করেছে মডেল অভিনেত্রী সুজানা জাফরের প্রতিষ্ঠান ‘সুজানাস ক্লোজেট।’
গোল্ডেন টিউলিপ দ্য গ্রান্ডমার্ক ঢাকায় যোগ দিলেন শামসুল আরেফিন
- August 20, 2025
রাজধানীর বনানীতে অবস্থিত আধুনিক চার-তারকা চেইন হোটেলটির বিক্রয় ও হোটেল অপারেশনস পরিচালক হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন তিনি
বাংলাদেশে যাত্রা শুরু ‘সেভি’র
- December 11, 2024
এখন থেকে বিশ্বখ্যাত এ ব্র্যান্ডের বিভিন্ন স্কিন কেয়ার ও কসমেটিকস পণ্য অনলাইনে পাওয়া যাবে

