অনেকেরই সার্বক্ষণিক সঙ্গী ব্যাগ। সঙ্গে থাকা এই ব্যাগ ব্যক্তিত্বে যোগ করে ভিন্ন মাত্রা। স্থান, সময় ও প্রয়োজনভেদে এর স্টাইলও বদলায়। স্কুল, কলেজ, অফিস, শপিং, পার্টি, ভ্রমণ– সব জায়গায় ব্যাগ প্রয়োজনীয়। কিন্তু নানা জায়গায় ব্যাগের ধরন কিন্তু নানা রকম। কখনো ব্যাকপ্যাক, কখনো ক্লাচ ব্যাগ, কখনো টটে ব্যাগ, কখনোবা ট্রাভেল ব্যাগ। প্রয়োজনের কথা মাথায় রেখে ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশন হাউজ কে ক্র্যাফট তৈরি করেছে ব্যাগের ফ্যাশনেবল কালেকশন। যেখানে রয়েছে ছেলে ও মেয়ে উভয়ের জন্য ট্রাভেল, ল্যাপটপ, ব্যাকপ্যাক, ওয়েস্ট, স্কুল, কলেজ ব্যাকপ্যাক, ক্রসবডি, সাইড ব্যাগ, টটে ব্যাগ, ম্যাসেঞ্জার ব্যাগসহ আরও নানা ধরনের ব্যাগ। ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে ক্যানভাস কাপড়। সঙ্গে পিওর লেদার ব্যবহার করা হয়েছে অর্নামেন্টেশনের জন্য। কালারেও রয়েছে ভেরিয়েশন। ব্রাউন, বার্গেন্ডি, রয়েল ব্লু, নেভি ব্লু, অলিভ গ্রিনসহ প্রাকৃতিক নানা রং।
Related Projects
যুগপূর্তিতে সিক্স সিজনস হোটেল
- October 21, 2025
অনুষ্ঠানে ছিল কেক কাটিং, ফটো সেশন, লাইভ মিউজিক, র্যাফেল ড্র, গালা ডিনারসহ নানা আকর্ষণীয় আয়োজন
টেকনোর স্পার্ক ৪০ ও স্পার্ক ৪০ প্রো উন্মোচন
- July 14, 2025
এই সিরিজের ‘স্লিম এভার, স্ট্রং ফরেভার' স্লোগানের সঙ্গে মিল রেখে স্মার্টফোনগুলোতে রয়েছে স্লিম ও স্টাইলিশ ডিজাইন এবং ডিউরাবিলিটি ও দুর্দান্ত পারফরমেন্সের চমৎকার কম্বিনেশন
এক্সিকিউটিভ থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর: সংগ্রামময় পথে না হারার গল্প
- December 28, 2023
তার সুযোগ্য নেতৃত্বের কারণেই ফ্রেঞ্চ স্কিন কেয়ার ব্র্যান্ড বায়োডার্মা আজ ডার্মাটোলজিস্টদের প্রথম পছন্দ

