নেইলপলিশের শেড বাছাই কিন্তু সহজ কাজ নয়। স্কিন টোনের সঙ্গে মানিয়ে সবচেয়ে সুন্দর রঙটা বেছে নিতে হাজারটা নেইল পলিশ তো আর নখে পরা সম্ভব নয়। সে ক্ষেত্রে দারুণ এক উপায় উদ্ভাবন করেছে নেইল ল্যাকার কোম্পানি এল.বি.কে। সম্প্রতি তারা বাজারে এনেছে ৪৮টি শেডের একটি নেইলপলিশ রেঞ্জ। দশ ডলার দামের এই প্রডাক্টগুলোর আসল, কারিশমা এদের ক্যাপে। বিশেষভাবে তৈরি এই সোয়াচড ক্যাপে জুড়ে দেওয়া হয়েছে নেইলপলিশের আসল শেডে রাঙানো একটি করে নখ। ফলে শুধু ক্যাপের নিচে আঙুল পুরে নিলেই বোঝা যাবে, নেইল পেইন্টটি হাতে কেমন মানাবে। রেঞ্জের প্রতিটি নেইলপলিশ ভেগান ফ্রেন্ডলি। সেই সঙ্গে প্যারাবেন, ক্যামফর, ফর্মাল্ডেহাইড এবং রেসিনের মতো টক্সিন ফ্রি।
Related Projects
দারাজের সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া স্মার্টফোন রিয়েলমি সিক্স আই
- June 25, 2020
আলিবাবা গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ…
সাজগোজের ছাড়ে পহেলা বৈশাখ হোক আরো রঙিন!
- April 6, 2026
এই পহেলা বৈশাখে আনন্দ শুধু রঙিন শাড়ি, নতুন জামা কিংবা মণ্ডা-মিঠাইয়ে
রিজেন্সীর বিজয় কিডস আর্ট কম্পিটিশন
- December 17, 2023
মূল উদ্দেশ্য ছিল চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুরা যেন তাদের শৈল্পিক দক্ষতা ও অভিব্যক্তি প্রকাশ এবং প্রতিভার বিকাশ সাধন করতে পারে
পাঞ্জাবি ও উপহার সামগ্রী নিয়ে কিউরিয়াসে ঈদ প্রদর্শনী
- April 12, 2022
উপহার শব্দটি বাঙালির ভীষণ প্র্রিয়।…

