ফরিদপুর-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও আমিন জুয়েলার্সের ব্যাবস্থাপনা পরিচালক কাজী সিরাজুল ইসলাম তার এলাকার দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করে যাচ্ছেন। কাজী সিরাজুল ইসলামের দারিদ্র সহায়তা প্রকল্পে তার সঙ্গী হয়েছেন তার ছেলে কাজী আমিনুল ইসলাম; যিনি আমিন জুয়েলার্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট। ইতোপুর্বে তারা আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলায় এ ধরনের সহায়তা করেছেন। এবার মধুখালী উপজেলার দরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম জানান, করোনা ভাইরাসের কারণে যারা অসহায় অবস্থার মধ্যে রয়েছে সেই সব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। যাতে করে কোন ব্যক্তি না খেয়ে থাকতে না হয়। যতদিন পর্যন্ত হতদরিদ্র মানুষগুলো আয় রোজগারে যেতে পারবেন না ততদিন পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখা হবে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্থানে কাজী সিরাজুল ইসলাম এবং কাজী আমিনুল ইসলামের নিজ তহবিল থেকে ত্রান সামগ্রী ও ব্যাক্তিগত সাহায্য অব্যাহত রয়েছে।
Related Projects
৫০% ছাড়ে লা রিভ
- August 25, 2024
দেশি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডটিতে শুরু হয়েছে ‘মিড-সিজন সেল ফেস্টিভ্যাল ২০২৪’
লো মেরিডিয়েনের নতুন এক্সিকিউটিভ শেফ ক্রিস্টোফার ই. বাটলার
- July 28, 2025
রন্ধনশিল্পে তিনি একজন কৌশলী; তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি, গুণমাননির্ভর পদ্ধতি এবং টিমকে অনুপ্রাণিত ও উদ্দীপিত করার সহজাত ক্ষমতার জন্য সুপরিচিত
বসুন্ধরা সিটিতে আরও বড় পরিসরে টুয়েলভ
- March 11, 2025
বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোর এবং লেভেল ১-এ এর আগে থেকেই দুটি আউটলেট থাকলেও ক্রেতাদের চাহিদা মাথায় রেখেই এত বড় পরিসেরে এসেছে ব্র্যান্ডটি
রিয়েলমি সিক্স আই ও বাডস এয়ার নিও লঞ্চ করল রিয়েলমি
- June 22, 2020
টেক-ট্রেন্ডসেটার স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ২১…

