দ্য বডি শপের টি ট্রি রেঞ্জ সারা দুনিয়ায় বিখ্যাত। যাদের ত্বক তৈলাক্ত, খুব বেশি ব্রণ হয়, দাগ ছোপ পড়ে তাদের ক্ষেত্রে খুব কার্যকর টি ট্রি নির্যাস সমৃদ্ধ প্রডাক্ট। এই রেঞ্জের মধ্যে টি ট্রি পোর মিনিমাইজার আবার পুরস্কারপ্রাপ্ত। যাদের রোমকূপের আকার বড় এবং সহজেই খুলে যায় তাদের জন্য খুবই কার্যকর প্রডাক্টটি। রোমকূপের মুখ সংকুচিত করার সঙ্গে সঙ্গে মেকআপ প্রাইমার হিসেবেও দারুণ কাজের এটি। ক্লেনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিংয়ের পর প্রতিদিনকার রুটিনে ব্যবহার উপযোগী। অল্প একটু ক্রিম চট করে ছড়িয়ে পড়ে ত্বকে, দেয় তৎক্ষণাৎ ম্যাট ইফেক্ট। অন্যান্য পোর মিনিমাইজারের মতো ত্বকে জ্বালা ভাব তৈরি করে না। এর ব্যবহারে মেকআপও দীর্ঘস্থায়ী হয়। দাম ১১৫০ টাকা।
Related Projects
সালমা আদিল ফাউন্ডেশনের শিক্ষা সহায়ক কর্মসূচি
- November 21, 2023
সালমা আদিল ফাউন্ডেশন সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য শিক্ষা, সমাজসেবা এবং মানবিক কার্যক্রম নিয়ে কাজ করে
খাদ্য অপচয় রোধে এসআইজি ওয়ে বেয়ন্ড গুড ফাউন্ডেশনের উদ্যোগ
- December 28, 2023
সরাসরি কৃষকদের কাছ থেকে শাকসবজি এবং খাদ্যপণ্য সংগ্রহের মাধ্যমে কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া এবং খাদ্যের অপচয় কমানোতে কাজ করছে ফাউন্ডেশনটি
বিজ্ঞানসম্মত ফর্মুলায় বাংলাদেশি ত্বকযত্নে ‘স্কিন ক্যাফে’
- December 11, 2025
'বাংলাদেশের আবহাওয়া আলাদা; তাই আমাদের স্কিন কেয়ারও আলাদা হওয়া উচিত'

