skip to Main Content
রঙ বাংলাদেশ ফাগুন সংগ্রহ

শিমুল-পলাশের আগুনরঙা ডানায় ভর করে বসন্ত যখন প্রকৃতির বুকে নামে, তখন চারপাশে ছড়িয়ে পড়ে উৎসবের আবেশ। বাতাসে মিশে থাকে নরম উচ্ছ্বাস, রোদে ঝিলমিল করে রঙের গল্প। বসন্তের এই প্রাণবন্ত সময়কে ঘিরেই রঙ বাংলাদেশ আয়োজন করেছে ফাগুন উৎসব বিশেষ কালেকশন; যেখানে রং, শিল্প আর ঐতিহ্য একসঙ্গে মিশে গেছে সমসাময়িক ফ্যাশনের ভাষায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মেক্সিকান ফোক আর্টের উজ্জ্বল রং, জ্যামিতিক নকশা ও ঐতিহ্যবাহী প্রতীক থেকে অনুপ্রাণিত, দেশি ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশের এবারের ফাগুন উৎসব সংগ্রহ প্রাণবন্ত শিল্পভাষার প্রকাশ। লোকজ শিল্পের মুক্ত চেতনা ও উৎসবের উচ্ছ্বাসকে ধারণ করে এই কালেকশনে প্রতিটি পোশাক যেন একটি চলমান ক্যানভাস; যেখানে রং, রেখা– সবই গল্প বলে। হাতে আঁকা মোটিফ ও ছন্দময় প্যাটার্নে ফুটে উঠেছে কারুশিল্পের সূক্ষ্ম সৌন্দর্য, যা সমসাময়িক ফ্যাশনের আধুনিক রূপে নতুন করে প্রাণ পেয়েছে।

রঙ বাংলাদেশ বরাবরই উৎসবকে গল্প হিসেবে তুলে ধরে, আর সেই গল্প লেখা হয় কাপড়ের ভাঁজে ভাঁজে। এবারের ফাগুন উৎসবেও হাফসিল্ক, কটন ও অন্যান্য আরামদায়ক কাপড়ে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি ও হাতের কাজের মাধ্যমে ফুটে উঠেছে শিল্পের গভীরতা ও নান্দনিকতা। প্রতিটি পোশাকে রয়েছে যত্ন, কারুশিল্পের ছোঁয়া এবং দীর্ঘদিন ব্যবহারের উপযোগী আরাম।

শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, টপস, টিউনিক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্টসহ বিভিন্ন ধরনের পোশাকে সাজানো এই সংগ্রহ সব বয়স ও রুচির মানুষের জন্য উপযোগী। ফাগুনের দিনে উৎসবের সাজে যেমন মানানসই, তেমনি দৈনন্দিন জীবনেও যোগ করে উজ্জ্বল ও প্রাণবন্ত স্টাইল।

এবারের ফাগুন উৎসবকে আরও রঙিন করে তুলেছে ফ্যামিলি ম্যাচিং পোশাকের বিশেষ আয়োজন; যেখানে বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে কিংবা পুরো পরিবার একসঙ্গে একই রং ও থিমের পোশাকে ফাগুন উৎসব উদযাপন করতে পারবে।

ফাগুনের রঙে নিজেকে নতুন করে রাঙাতে, বসন্তের উচ্ছ্বাস আর উৎসবের আনন্দকে অনুভব করতে ঘুরে আসতে পারেন রঙ বাংলাদেশের যেকোনো আউটলেটে। এ ছাড়াও, ঘরে বসেই ফাগুনের রঙে অংশ নিতে ভিজিট করতে পারেন ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইট www.rang-bd.com এবং ফেসবুক পেজ rangbangladesh-এ। যোগাযোগ করতে পারেন ০১৭৭৭৭৪৪৩৪৪ নম্বরে।

  • ক্যানভাস অনলাইন
    রঙ বাংলাদেশ-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top