skip to Main Content

উন্নত মানের মোটরসাইকেল, অফ-রোড যানবাহন এবং ইঞ্জিন তৈরির জন্য বিশ্বখ্যাত ব্র্যান্ড সিএফমটো (CFMOTO), ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত ‘১০ম ঢাকা বাইক শো ২০২৬’-এ তাদের প্রিমিয়াম ই-বাইক ব্র্যান্ড জিহো (ZEEHO) উন্মোচন করেছে। একই সঙ্গে তারা নতুন মোটরসাইকেলের লাইনআপও এনেছে।

অনুষ্ঠানে চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন, ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন তানবীর এবং সিইও রেজাউল কারিম সুমন উপস্থিত ছিলেন। এ ছাড়া সিএফমটো গ্লোবাল টিম, সিএফমটো বাংলাদেশ টিম, বাইকিং কমিউনিটি, সিএফমটো ব্যবহারকারী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

সিএফমটো তাদের শক্তিশালী মোটরসাইকেল পোর্টফোলিও উপস্থাপন করে, যেগুলোর মধ্যে ৩০০এসআর, ২৫০এসআর, ২৫০এনকে, ৩০০এনকে, ২৫০সিএলসি, ১৫০এসসি এবং ২৩০ ডুয়াল উল্লেখযোগ্য। পাশাপাশি ১৫০ অরা, ২৫০ ডুয়ালসহ নতুন মডেলও উন্মোচন করা হয়, যা বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটির উপস্থিতিকে আরও বিস্তৃত করবে।
মেজবাহ উদ্দিন মামুন বলেন, ‘এই উন্মোচন বাংলাদেশের গতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে উন্নত ইলেকট্রিক প্রযুক্তি এবং পারফরম্যান্স মোটরসাইকেলকে এক প্ল্যাটফর্মে উপস্থাপন করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা পণ্যের সম্ভার আরও সম্প্রসারণ এবং দেশের আরোহীদের চাহিদা পূরণে উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করে যেতে চাই।’

I ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top