ইতিহাস সংরক্ষণ করার জন্য মানুষ কী না করে! সে রকমই এক ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের মাহবুবনগর জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ওই জেলার প্রায় ৩ একর জায়গাজুড়ে আছে ৭০০ বছরের পুরোনো একটি বটগাছ। বহু ইতিহাসের সাক্ষী হয়ে আছে প্রাচীন এই গাছ। প্রতিবছর বিভিন্ন দেশ থেকে গাছটি দেখতে আসেন পর্যটকেরা। কিন্তু বয়সের ভারে গাছটি নুয়ে পড়েছে। শিকড় শুকিয়ে গেছে। উদ্ভিদবিষয়ক গবেষকেরা কোনোভাবেই শিকড়ের সতেজতা ফিরিয়ে আনত পারছিলেন না। অবশেষে শেষ চিকিৎসা হিসেবে গাছটির শিকড়ে স্যালাইন দেয়া হচ্ছে। তবে বোতলটি স্যালাইনের হলেও ভেতরে রয়েছে কীটনাশক। মাহবুবনগরের জেলা প্রশাসক নিজে গাছটির তদারক করছেন।
Related Projects
আজ প্রথিতযশা নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমের জন্মদিন
- July 28, 2018
বাংলাদেশের প্রথিতযশা নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম
রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ম্যানচুরিয়ান ও সিজুয়ান স্বাদের সন্ধ্যা
- September 4, 2025
২৭ সেপ্টেম্বর পর্যন্ত; প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার

