হল্যান্ডের একটি সমীক্ষা থেকে জানা গেছে, প্রতিদিন অন্তত আধ মুঠোভরা বাদাম খেলে মানুষ দীর্ঘায়ু হয়। দ্য নেদারল্যান্ডসের মাস্ট্রিখট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ১০ বছর ধরে কিছু মানুষের খাদ্যতালিকায় প্রতিদিন ১০ গ্রাম বাদাম যোগ করার পর প্রমাণ পেয়েছেন যে তাদের মৃত্যুর আশঙ্কা অন্তত ২৩ শতাংশ কমে গিয়েছে। ১৯৮৬ সালে প্রায় ১ লাখ ২০ হাজার ওলন্দাজ ব্যক্তি যাদের বয়স ৫৫ থেকে ৬৯ বছরের মধ্যে, তাদের ওপর এক সমীক্ষা চালানো হয়। তারা তাদের খাওয়াদাওয়া ও জীবনযাপন-সম্পর্কিত বিস্তারিত তথ্যের জোগান দেন বিজ্ঞানীদের। পরের ১০ বছর তাদের মৃত্যুহার পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা বাদামের এ দারুণ গুণ সম্পর্কে নিশ্চিত হন। জানা যায়, যারা প্রতিদিন আধমুঠো করে বাদাম খান, তাদের ক্যানসার, শ্বাসকষ্ট, ডায়াবেটিস এবং নিউরোডিজেনেরেটিভ অসুখের কারণে অকালমৃত্যুর কবলে পড়ার আশঙ্কা অনেকটা কমে যায়।
Related Projects
পূজার ‘খুশি’তে রঙিন ‘সারা’
- September 29, 2024
উচ্চ মানের কাপড়, সুঁই-সুতোর বুনন এবং উজ্জ্বল রঙের ব্যবহার করা হয়েছে। সৌন্দর্য ও আরামের সমন্বয়ে পূজা সংগ্রহকে পরিপূর্ণ করে তুলেছে
হুয়াওয়ে মেটবুক ডি সিরিজের নতুন ডিভাইস দেশের বাজারে
- July 24, 2022
চীনা বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে…

