skip to Main Content
ভ্যালেন্তিনো গারাভানির মহাপ্রয়াণ

নারীকে সবচেয়ে মোহময়ী লাগে লাল রঙে। এই ভাবনায় তিনি উদ্ভাবন করেছেন লাল রঙের এক অনন্য শেড। নামকরণ করেছেন নিজের নামেই। ভ্যালেন্তিনো রেড।

ভ্যালেন্তিনো গারাভানি

পোশাক ও নারীর সৌন্দর্য অনন্যভাবে তুলে ধরেছিলেন ইতালিয়ান এই ফ্যাশন জায়ান্ট, ভ্যালেন্তিনো গারাভানি। তিনি প্রয়াত হলেন ৯৩ বছর বয়সে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬); রোম শহরে।

ভ্যালেন্তিনো গারাভানি; মডেলদের সঙ্গে

১৯৬০ সালে নিজের নামের প্রসিদ্ধ ফ্যাশন হাউস ‘ভ্যালেন্তিনো’ প্রতিষ্ঠা করেন তিনি। অস্কার থেকে শুরু করে কান ফিল ফেস্টিভ্যাল, গোল্ডেন গ্লোব-সহ বহু রেড কার্পেট মানেই যেন ভ্যালেন্তিনো। জুলিয়া রবার্টস থেকে জেনিফার লোপেজ, জেনিফার অ্যানিস্টন, শ্যারন স্টোন, গিনেথ প্যাল্ট্রো, নিকোল কিডম্যান, ঐশ্বরিয়া রাই, প্রিয়াংকা চোপড়াসহ অনেকেই তার তৈরি পোশাক পরেছেন।

ভ্যালেন্তিনো গারাভানি

ফ্যাশন ও স্টাইলে নারীকে আকর্ষণীয়ভাবে তুলে ধরার জাদুকরী শিল্পী ভ্যালেন্তিনোর মহাপ্রয়াণে শোকস্তব্ধ ফ্যাশন দুনিয়া।

  • দিলজান নাহার চাঁদনী/ ক্যানভাস অনলাইন
    ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top