skip to Main Content
রেডিসন পেল সেফহোটেলস এক্সিকিউটিভ লেভেল সার্টিফিকেশন

২০২৫-২০২৬ সময়কালের জন্য সেফহোটেলস এক্সিকিউটিভ লেভেল সার্টিফিকেশন অর্জন করেছে র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন। এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি টানা সপ্তমবারের মতো পেল হোটেলটি, যা এর ধারাবাহিকভাবে বৈশ্বিক নিরাপত্তা ও সুরক্ষা মানদণ্ড পূরণ ও তা অতিক্রম করার সাক্ষ্য দেয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বলে রাখা ভালো, সেফহোটেলস অ্যালায়েন্স বিশ্বের শীর্ষস্থানীয় স্বাধীন হোটেল নিরাপত্তা সার্টিফিকেশন সংস্থা, যা হোটেলগুলোকে গ্লোবাল হোটেল সিকিউরিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী অডিট করে। এই কঠোর মানদণ্ডের আওতায় ২১০টিরও বেশি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও সুরক্ষা উপাদান মূল্যায়ন করা হয়।

সর্বোচ্চ স্তর এক্সিকিউটিভ লেভেল অর্জন করা র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের অতিথি নিরাপত্তা, কর্মীদের কল্যাণ এবং স্টেকহোল্ডারদের আস্থার প্রতি অটল অঙ্গীকারের স্পষ্ট প্রমাণ।

র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের ক্লাস্টার জেনারেল ম্যানেজার ডুকো ই. ডে ভ্রিস বলেন, ‘এই সার্টিফিকেশন শুধু একটি স্বীকৃতি নয়; এটি একটি অঙ্গীকার। মেজর আহমেদ সাঈদ রাজা (অব.), ডিরেক্টর, সেফটি অ্যান্ড সিকিউরিটি-এর নেতৃত্বে আমাদের পুরো টিম বিশ্বমানের নিরাপত্তা প্রোটোকল বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে প্রতিটি অতিথি নিশ্চিন্তে সময় কাটাতে পারেন।’

এ প্রসঙ্গে সেফহোটেলসের সিইও জোয়াকিম টর্নগার্ড বলেন, ‘আমাদের বিস্তৃত সার্টিফিকেশন প্রক্রিয়া শুধু সার্টিফায়েড হোটেলগুলোর নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করে না; বরং অতিথি ও কর্মীদের জন্যও আস্থার পরিবেশ তৈরি করে। সেফহোটেলস-সার্টিফায়েড হোটেলে অবস্থান করা বিশেষভাবে মূল্যবান করপোরেট ও সরকারি গ্রাহকদের জন্য, যারা তাদের ভ্রমণকারীদের সর্বোচ্চ নিরাপত্তাকে অগ্রাধিকার দেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন অতিথিদের পূর্ণ মানসিক স্বস্তি নিশ্চিত করতে একটি বিস্তৃত নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাপনা বাস্তবায়ন করেছে। হোটেলটিতে আধুনিক অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যার মধ্যে উন্নত আগুন শনাক্তকরণ ও দমন প্রযুক্তি অন্তর্ভুক্ত, যা জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া নিশ্চিত করে। পাশাপাশি, সব কর্মীর জন্য নিয়মিত জরুরি প্রস্তুতি মহড়া ও প্রশিক্ষণের আয়োজন করা হয়, যাতে যেকোনো পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা যায়।

শারীরিক নিরাপত্তার পাশাপাশি, হোটেলটি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার ওপরও বিশেষ গুরুত্ব দেয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে দৈনন্দিন কার্যক্রমে উন্নত স্যানিটেশন প্রোটোকল সংযোজন করা হয়েছে, যা অতিথি ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করে। এর মধ্যে রয়েছে কঠোর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, বায়ুর মান পর্যবেক্ষণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা– যা শিল্পমানের চেয়েও এক ধাপ এগিয়ে।

এসব উদ্যোগ একত্রে র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের প্রতিটি অতিথির জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে।

এই ব্যবস্থাগুলো ব্যবসায়িক ও অবকাশযাপনকারী– উভয় ধরনের অতিথির জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করে এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া করপোরেট ও সরকারি গ্রাহকদের কাছে র‍্যাডিসন ব্লু ঢাকাকে একটি বিশ্বস্ত গন্তব্য হিসেবে আরও সুদৃঢ় করে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top