বিশ্বখ্যাত ফুটওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড স্কেচার্স, রাজধানীর গুলশান-১-এ তাদের চতুর্থ ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে। আরামদায়ক ও আধুনিক ডিজাইনের জুতার জন্য পরিচিত ব্র্যান্ডটি নতুন এই স্টোরের মাধ্যমে দেশের ক্রেতাদের জন্য তাদের বিভিন্ন ধরনের ফুটওয়্যার আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে কেনার সুযোগ তৈরি করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্টোরটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয় ১৮ জানুয়ারি ২০২৬। তাতে উপস্থিত ছিলেন কর্ণফুলী গ্রুপের রিটেইল বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
উদ্বোধনী অনুষ্ঠানে মিস রাইমাহ চৌধুরী বলেন, ‘গুলশান-১-এ স্কেচার্সের চতুর্থ স্টোর উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে ব্র্যান্ডটির অগ্রযাত্রার অংশ হতে পেরে আমরা গর্বিত। দেশের সর্বত্র গ্রাহকদের কাছে স্কেচার্সের উদ্ভাবনী কমফোর্ট ও স্টাইল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আমাদের অটুট থাকবে।’
গুলশান-১-এর নতুন স্টোরটি আধুনিক ও আকর্ষণীয় ইন্টেরিয়র দিয়ে সাজানো, যেখানে ক্রেতারা স্কেচার্সের বিভিন্ন ধরনের ফুটওয়্যার ও অ্যাক্সেসরিজ স্বাচ্ছন্দ্যে ঘুরে দেখতে পারবেন। এখানে পুরুষ, নারী ও শিশুদের জন্য লাইফস্টাইল ও পারফরম্যান্স ফুটওয়্যারের সম্পূর্ণ সংগ্রহ এক ছাদের নিচে পাওয়া যাবে। ক্রেতাদের সুবিধার জন্য স্টোরটি আলাদা আলাদা বিভাগে সাজানো হয়েছে– Women’s & Men’s Lifestyle, Performance Series এবং Kids’ Shoes।
গ্রাহকেরা এখানে Go Walk 8, Skechers Aero, Glide-Step, Arch Fit 2.0, Foamies, Max Cushioning, Go Run Persistence 2-সহ আরও জনপ্রিয় সিরিজ ঘুরে দেখতে পারবেন। স্টাইলিশ লাইফস্টাইল ফুটওয়্যারের পাশাপাশি স্কেচার্সের পারফরম্যান্স জুতাগুলোতে ব্যবহার করা হয়েছে ব্র্যান্ডের সিগনেচার কমফোর্ট টেকনোলজি; যেমন– Skechers Hands-Free Slip-ins®, Max Cushioning®, Hyper Burst Pro™, Arch Fit®, Air-Cooled Memory Foam® এবং Relaxed Fit® Technology।

এ প্রসঙ্গে মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গুলশান-১ স্টোরটি সকল বয়সের গ্রাহকদের জন্য একটি ব্যতিক্রমী শপিং অভিজ্ঞতা দেওয়ার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কেচার্সের অতুলনীয় কমফোর্ট উপভোগ করতে এবং স্কেচার্স পরিবারের অংশ হতে।’
বলে রাখা ভালো, ২০১৯ সালে কর্ণফুলী গ্রুপের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে স্কেচার্স বাংলাদেশে যাত্রা শুরু করে। এর পর থেকে ব্র্যান্ডটি সফলভাবে বনানী-১২, ধানমন্ডি-২৭ এবং যমুনা ফিউচার পার্কে স্টোর চালু করেছে।
নতুন ১,০০০ বর্গফুট আয়তনের গুলশান-১ স্টোরটি স্কেচার্সের উপস্থিতি আরও বিস্তৃত করল, যেখানে পারফরম্যান্স ও লাইফস্টাইল– উভয় ধরনের ফুটওয়্যার এক ছাদের নিচে পাওয়া যাবে। এখন বাংলাদেশের ক্রেতারা বিদেশে না গিয়েই সহজে অরিজিনাল স্কেচার্স পণ্য সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত SKECHERS একটি Fortune 500® কোম্পানি এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম ফুটওয়্যার ব্র্যান্ড। “Comfort Technology Company™” হিসেবে স্বীকৃত স্কেচার্স পুরুষ, নারী ও শিশুদের জন্য লাইফস্টাইল, পারফরম্যান্স, ওয়ার্ক ও ক্যাজুয়াল ফুটওয়্যার ডিজাইন, ডেভেলপ ও বিপণন করে। বর্তমানে বিশ্বের ১৮০টিরও বেশি দেশে, প্রায় ৫,০০০টি নিজস্ব ও পার্টনার স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর এবং ডিজিটাল প্ল্যাটফর্মে স্কেচার্সের পণ্য পাওয়া যায়। স্কেচার্স নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে SKX প্রতীকে তালিকাভুক্ত।
সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডটিকে অনুসরণ করা যাবে: @Skechersbd।
- ক্যানভাস অনলাইন
ছবি: স্কেচার্স বাংলাদেশ-এর সৌজন্যে

