পোর্টফোলিও I সিগনেট
সিগনেটের প্রতিটি পোশাকেই আছে শিল্প আর ফ্যাশনের মিশ্রণ। ফ্যাশন হাউসটি গতানুগতিক ধারার বাইরে একেবারেই আলাদা; আছে স্বকীয়তা। এর পোশাক তৈরিতে প্রাধান্য পায় পরিবেশবান্ধব সুতি, খাদি, তাঁত ও সিল্ক কাপড় এবং ভেষজ রং। পোশাকে আছে হাতের কাজ, মেশিন এমব্রয়ডারি, টাইডাই, নকশিকাঁথা, কারচুপির সঙ্গে দেশি আর পশ্চিমা প্যাটার্নের সমন্বয়। পোশাকের মান নিয়ন্ত্রণে দেওয়া হয় না কোনো ছাড়। সিগনেটের পোশাক তাই নজর কাড়বেই। সবার মাঝে ব্র্যান্ডটির পোশাকে যে কাউকে দেখাবে আকর্ষণের কেন্দ্রবিন্দু। সোশ্যাল বিজনেসের আদলে এর পোশাক তৈরি হয় গ্রামীণ আর শহরতলির প্রান্তিক নারীদের দক্ষ হাতে। প্রতিটি পোশাক বিক্রির লভ্যাংশ পৌঁছে যায় তাদের কাছে। আছে নিজস্ব কারখানাও। সিগনেটের পোশাক কিনে তাই সরাসরি অংশ নেওয়া যাবে প্রান্তিক নারীদের জীবিকা ও ক্ষমতায়নে। উৎসাহ দেওয়া যেতে পারে তাঁত, নকশিকাঁথার মতো একান্ত নিজস্ব সংস্কৃতির প্রবৃদ্ধির জন্য। ঘরে বসেই ব্র্যান্ডটির পণ্যগুলো অনলাইন এবং কেয়ার নম্বরে যোগাযোগ করে পাওয়া যাবে।
ফেসবুক: signet.com.bd
ওয়েবসাইট: www.signet.com.bd
ইনস্টাগ্রাম: signet.com.bd
কেয়ার লাইন: 01755638095, 01711327944





মডেল: ফাবলিহা, রেজওয়ান, অ্যাঞ্জেলা, অন্তু, ইলা ও জিদনি
ছবি: জিয়া উদ্দীন
