skip to Main Content

পোর্টফোলিও I টুয়েলভ

ফ্যাশন-সচেতনতার যুগে, ফ্যাশনপ্রেমীদের আরামদায়ক ও মানসম্মত পোশাক উপহার দিতে ২০১২ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে টুয়েলভ। ক্রেতা ও ভোক্তার পছন্দ এবং সাধ্যের সমন্বয় করে যুগোপযোগী পোশাকে আধুনিক ফ্যাশন ট্রেন্ড বজায় রাখাই এই ব্র্যান্ডের বৈশিষ্ট্য। এবারের ঈদ সামনে রেখে ব্র্যান্ডটি বাজারে এনেছে ‘থ্রেডস অব সেলিব্রেশন’ শিরোনামে ট্রেন্ডি কালেকশন। আধুনিক নকশার সঙ্গে ঈদকেন্দ্রিক কালার কম্পোজিশনের বৈচিত্র্যকে দেওয়া হয়েছে প্রাধান্য। এথনিক ও ওয়েস্টার্ন বিভাগে রয়েছে নতুনত্ব। পোশাক নকশায় পরিশীলতা ও বোল্ডনেস। এথনিক বিভাগে মেনজ, উইমেন্স, কিডস গার্লস ও কিডস বয়েজ—এই চার মেজর ক্যাটাগরি, যেগুলোর কয়েকটি সাব-ক্যাটাগরিও রয়েছে। ওয়েস্টার্ন বিভাগের পোশাকে রয়েছে আধুনিকতার ছোঁয়া। সেই সঙ্গে যেকোনো অনুষ্ঠানের উপযোগী এবং সদ্যোজাত শিশুর জন্য তার ত্বকের সঙ্গে মানানসই পোশাকের সমাহার। দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের দিকেও নজর রেখে এক্সপোর্ট কোয়ালিটি নিশ্চিত করায় ব্র্যান্ডটির পোশাকের সুনাম ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে দেশের প্রায় সব বিভাগেই আউটলেট রয়েছে এই খ্যাতিনামা ব্র্যান্ডের।

ফেসবুক: twelvebd
ওয়েবসাইট: www.twelvebd.com
আউটলেট: www.twelvebd.com/pages/our-outlet
ইনস্টাগ্রাম: twelveclothinglifestyle
কেয়ার লাইন : 01977893583

মডেল: সিনথিয়া, সায়েম, শাকিরা রিয়া, কোকো, প্রিয়ন্তী, আজরাফ, আরহাম, নাভিলা ও মম
ছবি: জিয়া উদ্দীন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top