skip to Main Content

হরাইজন

হাই ফ্যাশনে হাওয়া বদল

বদলে যাচ্ছে ফ্যাশন বিশ্ব। রূপান্তরিত হচ্ছে গ্রাহকের চাহিদা। বাড়ছে নতুন কিছুর আকাঙ্ক্ষার বিষয়টি আমলে নিয়েছে হাই ফ্যাশন লাক্সারি ফ্যাশন হাউসগুলো। ইতিমধ্যে নতুন ক্রিয়েটিভ ডিরেক্টর নিযুক্ত করেছে বেশ কয়েকটি ব্র্যান্ড। গত মার্চে ডিওরে যোগ দিয়েছেন ফ্যাশন ডিজাইনার জনাথন অ্যান্ডারসন। তার নকশা দিয়ে এ বছর যাত্রা শুরু করেছে ব্র্যান্ডটি। শ্যানেলের ২০২৬ সালের স্প্রিং-সামার কালেকশন নিয়ে অভিষেক করেছেন ম্যাথিউ ব্ল্যাজি। আধুনিক প্লেফুল নকশা আর সিগনেচার স্টাইল। ব্যালেন্সিয়াগায় যোগ দিয়েছেন ডিজাইনার পিয়েরপাওলো পিকিওলি। অন্যদিকে, গত বছর ব্যালেন্সিয়াগা ছেড়ে গুচির হয়ে কাজ শুরু করেছেন ডিজাইনার ডেমনা ভাসালিয়া। হাত বদলে এবার রদবদল হয় কি না, তা-ই দেখার পালা!

গ্যাপ ও গুগলের নতুন চুক্তি

পণ্য কেনার জন্য নির্দিষ্ট কোনো ওয়েবসাইট ভিজিট করতে হবে না গ্রাহকদের। গুগল সার্চ থেকে জেমিনাই এআই চ্যাটবটের সাহায্যে সরাসরি কেনাকাটা করার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক মাল্টিন্যাশনাল কোম্পানি গ্যাপ ইনকরপোরেটেড। অনলাইন কেনাকাটাকে আরও দ্রুত করতে গেল মার্চ মাসে গুগলের সঙ্গে চুক্তি করেছে পোশাক ও আনুষঙ্গিক ফ্যাশন পণ্যের রিটেইলার প্রতিষ্ঠানটি। প্রশ্ন করলেই সরাসরি পণ্যটির বিস্তারিত, অন্য বিকল্প, দাম—সবই বলে দেবে জেমিনাই। ওয়েবসাইট খোঁজার প্রয়োজন হবে না। পেমেন্ট করা যাবে গুগল পের মাধ্যমে। তবে পণ্য পাঠানো হবে গ্যাপের নিজস্ব পরিবহনে। গ্রাহকের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ করতে এ ব্যবস্থা নিয়েছে গ্যাপ।

লন্ডনে শিয়াপারেল্লি: ফ্যাশন বিকামস আর্ট

এলসা শিয়াপারেল্লি এক করেছিলেন ফ্যাশন ও আর্টকে। ইতালীয় ফ্যাশন ডিজাইনার। ১৯২৭ সালে প্যারিসে প্রতিষ্ঠা করেন নিজস্ব ফ্যাশন হাউস—দ্য হাউস অব শিয়াপারেল্লি। নিটওয়্যার দিয়ে শুরু করলেও দ্রুত সরে এসেছিলেন গতানুগতিক ফ্যাশন ধাঁচ থেকে। তৈরি করেছেন নানা পরীক্ষামূলক ও শৈল্পিক নকশা। পরাবাস্তববাদ ও উদ্ভট ফ্যাশনের প্রতিফলন দেখা গেছে তার নকশায়। পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। শিয়াপারেল্লির প্রায় শত বছরের পুরোনো নকশাগুলো নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেছে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম। শিরোনাম, ‘শিয়াপারেল্লি: ফ্যাশন বিকামস আর্ট’। উদ্বোধন করা হয় গত ২৮ মার্চ। প্রদর্শনীতে নজর কেড়েছে লবস্টার ড্রেস, স্কাল্পচার্ড এবং বোল্ড সিল্যুয়েট এবং অপটিক্যাল ইল্যুশন নকশার পোশাক। প্রদর্শনী চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
 ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top