মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপো বাজারে নিয়ে এসেছে প্রিমিয়াম ক্যাটাগরির এফ সিরিজের নতুন সংস্করণ এফ সেভেন। সেলফি এক্সপার্ট সিরিজের সর্বশেষ সংস্করণ হিসেবে এই হ্যান্ডসেটে যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) টেকনোলজি। সুপার ফুল স্ক্রিনসহ আপগ্রেডেড মাল্টি-টাস্কিং সফটওয়্যার থাকার কারণে স্মার্টফোন ব্যবহারে গ্রাহকেরা আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এফ সেভেনের দাম ২৯,৯৯০ টাকা। ৪ জিবি র্যামের ৬৪ জিবি ধারণক্ষমতাসম্পন্ন হ্যান্ডসেটটি ১৭ এপ্রিল রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে উন্মোচন করা হয়। ২৫ এপ্রিল থেকে সোলার রেড, মুনলাইট সিলভার ও ডায়মন্ড রঙে সারা দেশে পাওয়া যাবে এটি। এ ছাড়া ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ধারণক্ষমতার এফ সেভেনও খুব শিগগির বাজারে আসছে বলে জানায় অপো কর্তৃপক্ষ। দাম ৩৫,৯৯০ টাকা। অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, আজ থেকে অপো এফ সেভেন বাংলাদেশে যাত্রা শুরু করছে। আমরা বাংলাদেশের বাজারে অপো এফ সেভেন নিয়ে আসতে পেরে খুবই আনন্দিত। এটি অপোর প্রিমিয়াম ক্যাটাগরি এফ সিরিজের নতুন সংস্করণ। অপোই বাংলাদেশে প্রথম সেলফি ফিচারে দ্বিতীয় প্রজন্মের এআই টেকনোলজি নিয়ে এসেছে। আশা করছি এফ সেভেন বাংলাদেশে অনন্য সাফল্য অর্জনে সক্ষম হবে।
Related Projects
তিলোত্তমার ‘স্প্যানিশ ফিয়েস্তা’
- October 27, 2025
প্রদর্শিত হচ্ছে ১০টি খ্যাতনামা স্প্যানিশ ব্র্যান্ডের কালেকশন
ব্লুচিজ ঈদ কালেকশন
- March 17, 2025
গরমের কথা মাথায় রেখে আরামদায়ক, স্টাইলিশ ও ট্রেন্ডি পোশাকের এক চমৎকার সমাহার এই কালেকশনে স্থান পেয়েছে
রাজধানীর সবচেয়ে বড় লাইভ মিউজিক রেস্টুরেন্ট আইসিসিএল গোরমে চালু
- October 12, 2025
একই সঙ্গে অনন্য মিষ্টান্নের সমাহার ‘মিষ্টিবেক’ চালু করা হয়েছে

