সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ। দিনটি ধর্ম-বর্ণনির্বিশেষে উদ্যাপিত হয় বাঙালির ঘরে ঘরে। বাংলা নববর্ষ জড়িয়ে আছে বাঙালির কৃষ্টি ও সংস্কৃতিতে। আর তাই সাদাকালোর বৈশাখ আয়োজনে প্রাধান্য দেয়া হয়েছে ‘শখের হাঁড়ি’ মোটিফকে। রঙিন পাত্রে মাছ, পাখি, ময়ূর, প্যাঁচার নকশাগুলো লাল, নীল, হলুদ ইত্যাদি রং ব্যবহারে তৈরি হয় শখের হাঁড়ি। সাদাকালো এই মোটিফকে সাদা ও কালো রঙের ব্যবহারে ব্লক, স্ক্রিন, এম্ব্রয়ডারি, কারচুপিসহ নানান মাধ্যমে ফুটিয়ে তুলেছে এবারের বৈশাখী পোশাকে। এসব পোশাকের মধ্যে মেয়েদের জন্য তৈরি করা হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, টপস এবং ছেলেদের জন্য তৈরি করা হয়েছে পাঞ্জাবি, শাট, টি-শার্ট। বড়দের পাশাপাশি বরাবরের মতো রয়েছে ছোটদের পোশাক।
Related Projects
রিমার্কের গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড জয়
- June 27, 2025
প্রথমবারের মতো কসমেটিকস ও স্কিনকেয়ার উৎপাদক কোনো প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড লাভ করল
ট্যাপম্যাড-রবি অংশীদারত্ব
- November 2, 2025
এর ফলে রবি গ্রাহকেরা ট্যাপম্যাডের বিশাল লাইভ ও অন-ডিমান্ড কনটেন্ট লাইব্রেরিতে অবিচ্ছিন্ন প্রবেশাধিকার উপভোগ করতে পারবেন
গোল্ডেন টিউলিপ গ্র্যান্ডমার্ক ঢাকার রমজান আয়োজন
- February 23, 2025
গোল্ডেন ডাইন রেস্টুরেন্টে থাকছে একটি জাঁকজমকপূর্ণ ইফতার বুফে, যাতে থাকবে রমজানের বিশেষ খাবারের মনোমুগ্ধকর সমাহার

