ব্র্যাক ও আড়ংয়ের প্রতিষ্ঠাতা এবং ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ আর নেই। ২০ ডিসেম্বর শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। ২৮ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। ব্রেন টিউমারে আক্রান্ত অবস্থায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন। ২২ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। দুপুর সাড়ে ১২টায় সেখানেই জানাজা সম্পন্ন হবে। এর পর ঢাকার বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।
Related Projects
অনার ২০০ সিরিজের ফার্স্ট সেল শুরু
- August 19, 2024
স্টুডিও হারকোর্ট ফিচারের আসা এআই পোর্ট্রেট মাস্টার ২০০ সিরিজের ‘অনার ২০০ প্রো’ র দাম ৮৪ হাজার ৯৯৯ টাকা; ‘অনার ২০০’-এর ৬৪ হাজার ৯৯৯ টাকা
সেইলর এখন দেশসেরা ফ্যাশন রিটেইল ব্র্যান্ড
- October 27, 2021
বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড 'সেইলর'…
ঢাকা রিজেন্সিতে ‘বিজয় উল্লাস’
- December 8, 2025
মহান বিজয় দিবসের আনন্দ ও দেশপ্রেমের আবহে পরিবার-পরিজনের সঙ্গে উদযাপনকে আরও রঙিন করতে

