সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ। দিনটি ধর্ম-বর্ণনির্বিশেষে উদ্যাপিত হয় বাঙালির ঘরে ঘরে। বাংলা নববর্ষ জড়িয়ে আছে বাঙালির কৃষ্টি ও সংস্কৃতিতে। আর তাই সাদাকালোর বৈশাখ আয়োজনে প্রাধান্য দেয়া হয়েছে ‘শখের হাঁড়ি’ মোটিফকে। রঙিন পাত্রে মাছ, পাখি, ময়ূর, প্যাঁচার নকশাগুলো লাল, নীল, হলুদ ইত্যাদি রং ব্যবহারে তৈরি হয় শখের হাঁড়ি। সাদাকালো এই মোটিফকে সাদা ও কালো রঙের ব্যবহারে ব্লক, স্ক্রিন, এম্ব্রয়ডারি, কারচুপিসহ নানান মাধ্যমে ফুটিয়ে তুলেছে এবারের বৈশাখী পোশাকে। এসব পোশাকের মধ্যে মেয়েদের জন্য তৈরি করা হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, টপস এবং ছেলেদের জন্য তৈরি করা হয়েছে পাঞ্জাবি, শাট, টি-শার্ট। বড়দের পাশাপাশি বরাবরের মতো রয়েছে ছোটদের পোশাক।
Related Projects
টেকনোর নতুন কার্লকেয়ার সার্ভিস সেন্টার
- February 9, 2025
গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও সহজলভ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এই সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়
রেনেসাঁয় সামার টাইম ফ্রুটনেস
- June 2, 2024
পুরো হোটেল জুড়ে গ্রীষ্মকালীন ফলের প্রাণবন্ত রং, ডেকোরেশন অতিথিদের একটি ভিন্ন অভিজ্ঞতা দেবে

