রাজধানীতে নতুন ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন। সম্প্রতি ঢাকার দক্ষিণ বনশ্রীতে লন্ডন টাওয়ারে নতুন এই ফ্ল্যাগশিপ স্টোর যাত্রা শুরু করে। পাঁচ দিনব্যাপী ‘গ্র্যান্ড ওপেনিং আয়োজনের মাধ্যমে নতুন এই স্টোর চালু করা হয়।
আধুনিক নকশা ও পরিমিত আভিজাত্যের সমন্বয়ে সাজানো এই স্টোরে আগত দর্শনার্থীদের জন্য ছিল বিশেষ ইন-স্টোর সারপ্রাইজ। বিশেষ করে ব্র্যান্ডটির মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ কালেকশন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার শাহিন আলম বলেন, “বনশ্রী এলাকার ক্রেতাদের পক্ষ থেকে আমরা যে অভাবনীয় সাড়া পাচ্ছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ক্রেতাদের জন্য আভিজাত্য আর আন্তর্জাতিক মানের রিটেইল কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
ছবি: ইল্লিয়ীনের সৌজন্যে
