ইভেন্ট I ফ্যাশন অ্যান্ড বিয়ন্ড সিজন ৫
জম্পেশ শীতের পর ঈদের আভাস ভেসে আসছে দূর থেকে। প্রস্তুত ফ্যাশন বাজার। বন্দরনগরীতেও সেই ছোঁয়া। ঝলমলে আয়োজনে ঈদ ফ্যাশন রানওয়ে সাজিয়েছে দারুণভাবে। তারকাবহুল ব্র্যান্ডের উজ্জ্বল উপস্থিতিতে জমাটি
১৪ জানুয়ারি ২০২৬। চট্টগ্রামকে ফ্যাশন গ্ল্যামারে মুগ্ধ করেছে ফ্যাশন অ্যান্ড বিয়ন্ডের পঞ্চম আয়োজন। ঈদ সামনে রেখে ফ্ল্যাগশিপ ১৩৮ ফ্যাশন অ্যান্ড বিয়ন্ড সিজন ৫: ঈদ ফ্যাশন রানওয়ে ২০২৫ চমক তৈরি করেছে। বন্দরনগরীর পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লুতে সম্পন্ন হয় এই ইভেন্ট। অ্যাটায়ার ক্লাব বিডি এবং লামোর ইভেন্টের যৌথ উদ্যোগে। তাতে ঢাকা ও চট্টগ্রামের ৪০ জন তারকা মডেলের পদচারণ দর্শককে করেছে মুগ্ধ।
জমকালো এই আয়োজনে বিশেষ আকর্ষণ ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল তমা মির্জা। মূল কিউ শুরুর আগে আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ঈদ ফ্যাশন রানওয়ের উদ্বোধন করেন। এই সিজনে অংশ নেয় ১২টি ফ্যাশন হাউস। দর্শকদের সামনে তুলে ধরে তাদের ২০২৬ সালের ঈদ কালেকশন।
এই তালিকায় আছে ফ্ল্যাগশিপ ১৩৮, ব্লুমুন ফ্যাশন, জুহুর, জেন্টেলম্যান ফ্যাশন, এশিয়া জুয়েলস, মায়রা, জেন্টেলম্যান’স ওয়্যারড্রোব, ডায়মন্ড হাউজ, জিহভিন, সুরাত, সুঁইসুতা এবং ড্রিমস উইভ বাই সিমি। এই মনকাড়া নকশায় রানওয়ে মাতিয়েছেন মডেলরা। যেন আকাশের তারা সব হাজির। বিশেষ করে ডায়মন্ড হাউজের ফ্যাশন কিউতে শো-স্টপার হিসেবে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের উপস্থিতি দর্শকদের করতালিতে মুখর করে তোলে।
পুরো শোতে কোরিওগ্রাফার ছিলেন শাহেলা মজুমদার নিধি। র্যাম্পে দেশীয় ঐতিহ্য ও আধুনিক ডিজাইনের মেলবন্ধন দর্শকদের দৃষ্টি কাড়ে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপস্থাপক ও অভিনেতা ইমতু রাতিশ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি নর্থ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল কচি।
আয়োজনটির টাইটেল স্পন্সর ছিল ফ্ল্যাগশিপ ১৩৮; পাওয়ার্ড বাই ব্লুমুন ফ্যাশন এবং কো-পাওয়ার্ড বাই এরাবিকা কফি। ইন অ্যাসোসিয়েশন উইদে এস্তে মেডিকেল, ইম্পেরিয়াল স্পন্সর বাংলা ডাইন। প্ল্যাটিনাম স্পন্সর বারকোড গ্রুপ, ডায়মন্ড স্পন্সর ডায়মন্ড হাউজ, আইসক্রিম পার্টনার পোলার এবং মেকওভার পার্টনার আর্ট অ্যান্ড বিউটি বাই আলিফা নুর। ফুটওয়্যার পার্টনার টাফারস। ট্রাভেল পার্টনার ম্যানহাটন ট্রাভেলস। অফিশিয়াল ফটোগ্রাফি পার্টনার সাজেদুর রহমান, স্টুডিও ব্যাকড্রপ। সিনেম্যাটিক পার্টনার সাইবারপাঙ্ক স্টুডিও।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাটায়ার ক্লাব বিডির আরিফুর রহমান ও মাহমুদুর রহমান এবং লামোর ইভেন্টের সাদ শাহরিয়ার, সাফায়েত সাকি ও সাইফ শোয়েব।
ফ্যাশন ডেস্ক
ছবি: আয়োজকদের সৌজন্যে
