skip to Main Content

ফ্যাশন বিট

আড্ডা চলের ষষ্ঠ আসর

আইডিএলসি এবং নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম আড্ডা চলের যৌথ উদ্যোগে ধানমন্ডির মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হলো আড্ডা চলের ষষ্ঠ আসর। ৯ ও ১০ জানুয়ারি। এই বিশেষ লাইফস্টাইল এক্সিবিশনে অংশ নেন দেশের ৪১ জন নারী উদ্যোক্তা। ৪২টি ব্র্যান্ডের ইউনিক, ক্রিয়েটিভ ও মানসম্মত পণ্যের সমাহার ছিল সেখানে। ফ্যাশন, জুয়েলারি, হোম ডেকর, স্কিন কেয়ার, লাইফস্টাইল অ্যাকসেসরিজ, ফুডসহ দৈনন্দিন নানা প্রয়োজনীয় ও নান্দনিক পণ্য ছিল এই আয়োজনে। একই ছাদের নিচে লাইফস্টাইলের সবকিছু পাওয়ার সুযোগ ছিল দর্শনার্থীদের জন্য, যা ক্রেতা ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি সংযোগ তৈরিতে ভূমিকা রাখে।

উইন্টার গার্ডেন ফ্যাশন শো

শীতের বিকেল উদ্‌যাপনের একটি আনকোরা আয়োজন করতে যাচ্ছে জাফ জুয়েল। ৭ ফেব্রুয়ারি বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই শোকেস। যেখানে খোলা আকাশের নিচে চা হাতে নিয়ে ফ্যাশনিস্তারা উপভোগ করতে পারবেন ফ্যাশন প্যারেড। কতুর আর লাউঞ্জ ক্লদিংয়ে দেখা যাবে ডিজাইনারদের ক্যারিশমা। লাক্সারিয়াস অটোমান জুয়েলারির জমকালো উপস্থিতি থাকবে মডেলদের লুকে। বাংলাদেশি ব্র্যান্ড টেলস অব বাংলাদেশ, কোরাল ক্লজেট, জোলো, রিলাস, মার্বেল, রেশাম এবং রয়ালিস্টের পোশাকে ফ্যাশন শো পরিকল্পনা করা হয়েছে। ভেন্যু: হাউস ১০/এ, রোড ১০৩, গুলশান ২, ঢাকা।

বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশনের সূচনা
ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার প্রতিষ্ঠান বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশন যাত্রা শুরু করেছে। আনুষ্ঠানিকভাবে ২৩ জানুয়ারি এই আনন্দ আয়োজন সম্পন্ন হয়। বিশেষ অতিথি ছিলেন অভিনেত্রী অপি করিম। একই সঙ্গে চলছে নতুন সেশনের ভর্তি কার্যক্রম। মিরপুরে গড়ে উঠেছে এর ক্যাম্পাস। যেখানে মেধাবী প্রশিক্ষকের মাধ্যমে সম্পন্ন করা যাবে মডেলিং ও স্পিচ আর্টের কোর্স। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, জন্মগতভাবে প্রত্যেক মানুষ কোনো না কোনো বিশেষ মেধার অধিকারী। সঠিক প্ল্যাটফর্মের মধ্য দিয়ে ব্যক্তি তা বিকশিত করতে পারে। ভর্তির জন্য যোগাযোগ: ০১৭৩০০৬৮০৪৩ নম্বরে অথবা অফিশিয়াল ফেসবুক পেজে।
 ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top