গেল কয় বছরে ফ্যাশনে কেমোর দুর্দান্ত দাপট নজরে এসেছে সবার। আর এ বছর তো বাঁধাধরা নিয়মের বাইরে হাঁটতে শুরু করেছে প্রকৃতিপ্রাণিত এ রঙ। ঢুকে পড়েছে মেকআপপ্রেমীদের পছন্দের কালার প্যালেটের তালিকায়। করছে বাজিমাত। ব্র্যান্ডগুলোও মজেছে কেমোর মোহে। সম্প্রতি বিউটি ব্র্যান্ড ক্যাট ফন ডি বাজারে এনেছে তাদের কেমো কালারের এভারলাস্টিং লিকুইড লিপস্টিক। আর্মি অনুপ্রাণিত ম্যাট শেডের এ লিপস্টিক প্রথম দেখায় ঠোঁটে পরার অনুপযোগী মনে হলেও, ঠোঁটে পরার পর সে মত পাল্টাতে বাধ্য। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, যেকোনো স্কিন টোনে দারুণ মানিয়ে যায় খাকি ইউফিউজড অলিভ গ্রিন টোনের লিপস্টিকটি। ফলে ব্র্যান্ডটির অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রথম দর্শনেই অনেকে প্রেমে পড়ে গেছেন লিকুইড লিপস্টিকটির। ট্রাই করে দেখতে পারেন আপনিও। মিলবে কেটফনডি ডটকমের অফিশিয়াল ওয়েবসাইট।
Related Projects
ভূতের আড্ডা নাকি আড্ডায় ভূত?
- October 29, 2024
এ বছরের ক্যালেন্ডারে দিনটি বৃহস্পতিবার। অর্থাৎ সপ্তাহের শেষ দিন। এবারের আয়োজনর বাড়তি উত্তেজনা এখান থেকেই শুরু
‘ফ্রেশ ইন্সট্যান্ট নুডলস স্বপ্ন সত্যি অফার’ ক্যাম্পেইনের পুরষ্কার বিতরণ
- January 12, 2021
গত নভেম্বর ও ডিসেম্বর মাসে…
ঢাকা রিজেন্সি-ক্রাউন সিমেন্ট সমঝোতা চুক্তি
- December 11, 2024
চুক্তি অনুযায়ী, ক্রাউন সিমেন্টের সদস্যরা ঢাকা রিজেন্সির সেবাসমূহে বিশেষ এক্সেস পাবেন, যার মধ্যে রয়েছে রুম রেট, ডাইনিং ডিসকাউন্ট, স্পা,সুইমিং পুল, হেলথ ক্লাব সুবিধা প্রভৃতি

