কসমেটিক, স্কিন কেয়ার এবং পারফিউম প্রস্তুতকারী ব্রিটিশ প্রতিষ্ঠান বডি শপ। প্রথমবারের মতো বাংলাদেশে প্রতিষ্ঠানটি পথচলা শুরু করতে যাচ্ছে। আগামীকাল ১২ অক্টোবর রাজধানীর বসুন্ধরায় যমুনা ফিউচার পার্কে উদ্বোধন করা হবে ব্র্যান্ডটির প্রথম আউটলেট। ১৯৭৬ সালে ডেম আনিতা রড্ডিক বডি শপ প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্বের ৬৬টি দেশে তিন হাজারের বেশি ফ্রাঞ্চাইজির মাধ্যমে তাদের পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে। প্রতিষ্ঠানটির এক হাজারের বেশি রকমের প্রসাধনসামগ্রী রয়েছে।
Related Projects
ডিজিটাল লার্নিংয়ে টিকটক স্টেম ফিড
- November 9, 2025
শর্ট-ফর্ম ভিডিও এখন শুধু বিনোদনের মাধ্যম নয়; বরং নতুন কিছু শেখার এক উদ্ভাবনী প্ল্যাটফর্ম

