বিভিন্ন ব্র্যান্ডের কেক মিক্স কিনে এখন বাসায় বসেই তৈরি করে নেয়া যায় মজাদার সব কেক। কিন্তু অনেকেরই আক্ষেপ- বেকারির কেকের স্বাদ তাতে মেলে না। তবে এই সমস্যার সমাধান সম্ভব। সহজেই। প্রথমে বক্সের নির্দেশনা অনুযায়ী মাখিয়ে নিন ব্যাটার। তারপর এতে একটা কিংবা দুটো বাড়তি ডিম দিন। বক্সে তেল ব্যবহারের কথা লেখা থাকলে এর বদলে দিন মাখন। পরিমাণটা দ্বিগুণ করে দিলে স্বাদ আরও বাড়বে। পানির বদলে সমপরিমাণ দুধ ব্যবহার করুন কেকে। তারপর প্যাকেটের নির্দেশনা অনুযায়ী বেক করে নিন। বেকারির স্বাদ মিলবে শতভাগ।
Related Projects
অ্যাঞ্জেলা ডি’কস্টা: একজন প্রতিশ্রুতিশীল মডেলের পথচলা
- January 16, 2023
ক্যানভাস রিপোর্ট অ্যাঞ্জেলা। পুরো নাম…
হোটেল রেনেসাঁয় প্রেস ব্রিফ ও ফুড টেস্টিংয়ে রমজান আয়োজন
- February 17, 2026
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল হোটেলের বিশেষভাবে পরিকল্পিত ইফতার, ডিনার, সাহরী এবং প্রিমিয়াম টেকঅ্যাওয়ে আয়োজন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা
রিকশা পেইন্টিংকে আন্তর্জাতিক মহলে পরিচিত করার উদ্দেশেই ‘রিকশা গার্ল’: অমিতাভ রেজা
- November 9, 2021
দেশের চলচ্চিত্রের জন্য সম্প্রতি এক দারুণ খবর বয়ে এনেছে অমিতাভ রেজা পরিচালিত

