কিছু ফল ও সবজি যেমন- গাজর, শসা, গাঢ় সবুজ সবজি ইত্যাদি কাঁচা খেলে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। ফ্রন্টিয়ারস ইন সাইকোলজি জার্নালে প্রকাশিত এক গবেষণার জন্য ১৮ থেকে ২৫ বছর বয়সী নিউজিল্যান্ড ও আমেরিকার ৪০০ জন তরুণ-তরুণীর উপর জরিপ চালানো হয়। তাজা ফল ও কাঁচা সবজি খেতে থাকার একপর্যায়ে তাদের মধ্যে হতাশার মাত্রা কমতে দেখা যায়। নিউজিল্যান্ডে ডুনেডিন শহরে অবস্থিত ইউনিভার্সিটি অব ওটাগোর প্রভাষক এবং এই গবেষণার প্রধান গবেষক টামলিন কনার বলেন, আমাদের গবেষণামতে, ফল ও সবজি কাঁচা খাওয়ার উপকারিতার সঙ্গে মানসিক স্বাস্থ্যের উন্নতির গভীর সম্পর্ক রয়েছে। একই ফল ও সবজি যদি সেদ্ধ, রান্না কিংবা প্রক্রিয়াজাতের পর খাওয়া হয়, তাহলে মানসিক স্বাস্থ্যে উপকার কম হয়। কনার আরও বলেন, আমাদের গবেষণা এই ইঙ্গিত দেয়, মানসিক সুস্বাস্থ্যের জন্য ফল ও সবজি কোন পদ্ধতিতে খাওয়া হচ্ছে, তা খেয়াল রাখা খুব জরুরি।
Related Projects
শেফ’স অ্যাভেনিউ: উত্তরার নতুন রসনা ও বিনোদন গন্তব্য
- February 27, 2025
সাজানো হয়েছে এমনভাবে, যেখানে পরিবার–পরিজন, বন্ধু-বান্ধব এবং রসনাবিলাসী উপভোগ করতে পারবেন বৈচিত্রময় স্বাদের স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার
‘আকিজ টেবলওয়্যার আর্ট অব প্লেটিং’ পেল নতুন ‘প্লেটিং মায়েস্ট্রো’
- May 20, 2025
অসাধারণ প্লেটিং দক্ষতা দিয়ে মোহাম্মদ গোলাম রাব্বি অর্জন করেন এই খেতাব। তিনি পেয়েছেন ১০ লাখ টাকা নগদ পুরস্কার
সৃজনশীলতার মাধ্যমে শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরছে প্ল্যাটফর্মস
- September 25, 2023
পৃথিবীজুড়ে অনেক মেধাবী শিল্পী নিজেদের…

