নগরীর মহাখালীতে সেনা কল্যাণ সংস্থার নবনির্মিত এসকেএস টাওয়ারে চালু হচ্ছে নতুন সিনেপ্লেক্স। এটি হবে স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা। ১৯ অক্টোবর শনিবার সন্ধ্যায় সিনেপ্লেক্সটি উদ্বোধন করা হবে। স্টার সিনেপ্লেক্সের ম্যানেজার ও বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ওই টাওয়ারে তিনটি হল থাকবে। সেগুলোতে ২০ অক্টোবর থেকে সিনেমা উপভোগ করতে পারবেন দর্শকেরা। নান্দনিক পরিবেশ, উন্নত প্রযুক্তির সাউন্ড সিস্টেম, বড় স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের সব সুযোগ-সুবিধা থাকবে সেখানে। জানা গেছে, হলে তিন ক্যাটাগরির আসন থাকবে। রেগুলার চেয়ারের পাশাপাশি সংযোজিত হবে লাউঞ্জার এবং সেমি রিক্লাইনার ক্যাটাগরি।
Related Projects
মিস ইউনিভার্স ২০২৪: যত নতুন ইতিহাস
- November 17, 2024
সবার সেরার মুকুট উঠেছে ডেনিশ রূপসী ভিক্টোরিয়া কেয়ার থেইলভিগের মাথায়-- এ খবর অনেকেরই জানা। কিন্তু জানেন কি, ইতিহাসে কোন কোন নতুন পালক যুক্ত হয়েছে এবারের আসরে?
গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকায় ‘বৈশাখী ভুরিভোজ’
- April 9, 2025
হোটেলটির গোল্ডেন ডাইন রেস্টুরেন্টে বাঙালি রন্ধনশৈলীর সমৃদ্ধ ও বৈচিত্র্যময় স্বাদ তুলে ধরতে একটি বিশেষভাবে তৈরি বুফের আয়োজন করছে

