তাও আবার নিজে নিজেই। এমনই সেল্ফ এক্টিভেটিং বিউটি প্রডাক্ট লাইন বাজারে মিলবে খুব তাড়াতাড়ি। তৈরি করছেন লরেন বোকার। লন্ডন বেসড এ টেক্সটাইল ডিজাইনার এবং কেমিস্ট গত বছরও ছিলেন চর্চায়। তার তৈরি কালার চেঞ্জিং হেয়ার ডাই দিয়ে। যা নিজে নিজেই পাল্টে দিতো চুলের রঙ। তাপের তারতম্য, ইউভি লাইট এমনকি সামান্য বাতাসের স্পর্শেই সক্রিয় হয়ে উঠবে মেকআপগুলোর পিগমেন্ট। পাল্টাবে রঙ। অ্যাটম স্ফেয়ারযুক্ত এ মেকআপ লাইনে থাকছে গাল, চোখ, ঠোঁট আর ত্বকের প্রসাধনী। জানা গেছে সোল শেডস নামে একটি ব্লাশার থাকছে কালেকশনে যা ত্বকের তাপমাত্রার তারতম্যে রঙ পাল্টাবে। হেলিও ভেইল নামের একটি সেল্ফ ফর্মিং ফ্রেকল বেসও থাকছে, যা সূর্যের ইউভি রে এর সংস্পর্শে আসলেই সক্রিয় হয়ে উঠবে। মূলত ত্বকের প্রাকৃতিক সৌন্দর্য উদযাপনই এ কালেকশনের মূল লক্ষ্য। লরেন এর মতে ত্বক হচ্ছে একটি জীবন্ত ব্যাপার, যা সব সময় সচল। তাই একে মেকআপের মাস্ক পরিয়ে দিলে চেহারা অনেকটাই প্রাণহীন দেখায়। আর হরেক রকম মেকআপে তো বাজার এমনিতেই সয়লাব। সেখানে মেকআপপ্রেমীদের ভিন্ন কিছু অভিজ্ঞতা দেয়ার প্রয়াস থেকেই এই কালেকশনের সৃষ্টি।
Related Projects
আবর্জনার স্তূপে ফ্যাশন শো
- May 13, 2024
প্রতি বছর ৬০ হাজার টন ব্যবহৃত পোশাকপণ্যের শেষ গন্তব্য চিলি। তার মধ্যে অন্তত ৩৯ হাজার টন পোশাককে অবৈধভাবে স্তূপ করে ফেলে দেওয়া হয় আতাকামা মরুভূমিতে
এলো এআই সমৃদ্ধ স্যামসাং গ্যালাক্সি এ২৬ ও এ৩৬ ফাইভজি
- May 29, 2025
আসন্ন ঈদ উপলক্ষে গ্রাহকেরা এই ফোনগুলো ক্রয় করার সময় বিশেষ ঈদ অফারসহ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন

