হেয়ারস্টাইল নিয়ে নিয়মিত নিরীক্ষা বরাবরই পছন্দ সেলেনা গোমেজের। ডার্টি প্লাটিনাম ব্লন্ড আর ওয়েভি হেয়ার এক্সটেন শনের পর গেল সপ্তাহেই ভক্তদের দারুণ চমকে দিয়েছিলেন এই পঁচিশ বছর বয়সী তারকা। জার্মানিতে প্রেস ট্রিপ চলাকালীন ইনস্টাগ্রামের একটি পোস্টে তাকে দেখা গেছে ব্রেইডেড পনিটেইলে। সঙ্গে একদম নতুন সংস্করণ বোল্ড আন্ডারকাট। সত্যিই মাথার একটি অংশ শেভ করে নিয়েছেন সেলেনা। তার হেয়ারস্টাইলিস্ট মারিসা মারিনোর বরাতে জানা গেছে সেলেনার মাথার এ আন্ডারকাট তৈরি করে দিয়েছেন হেয়ারস্টাইলিস্ট টিম ডুয়েনাস। তবে সপ্তাহ শেষে স্টাইলে আবার বদল এনেছেন সেলেনা। ফের ছোট করে ছেঁটে নিয়েছেন চুল। এবার দেখার বিষয়, এ স্টাইলটা কদিন টেকে তার মাথায়।
Related Projects
আজ প্রথিতযশা নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমের জন্মদিন
- July 28, 2018
বাংলাদেশের প্রথিতযশা নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম
ভিক্টোরিয়া’স সিক্রেট ফ্যাশন শো: পুরনো ‘অ্যাঞ্জেল’দের নতুন করে ফেরা
- October 18, 2024
এবার অনেক নতুন মুখের পাশাপাশি ফিরেছেন ছয় পুরনো অ্যাঞ্জেলও

